ঢাকা ০৪:০৩ পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীর বিএনপি নেতা চাঁদ গ্রেফতার

  • Reporter Name
  • Update Time : ১২:৪৪:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩
  • ১২৬ Time View

রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ আদালতে গ্রেফতার করেছে পুলিশ। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে করা মামলায় তাকে গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন এডিসি রফিকুল আলম । তিনি জানান, চাঁদকে হড়োগ্রাম থেকে গ্রেফতার করা হয়েছে।

এর আগে গত ১৯ মে রাজশাহীর পুঠিয়া উপজেলার শিবপুর হাইস্কুল মাঠে বিএনপির বিক্ষোভ সমাবেশ হয়। ওই সমাবেশে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কবরস্থানে পাঠানোর হুমকি দেন।

বিষয়টি ছড়িয়ে পড়লে আওয়ামী লীগ নেতাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এর পরই রোববার (২১ মে) রাতে রাজশাহীর পুঠিয়া থানায় সন্ত্রাস দমন আইনে বাদী হয়ে একটি মামলা করেন স্থানীয় আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ। যেখানে আসামি করা হয় বিএনপি নেতা আবু সাঈদ চাঁদকে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

প্রাথমিক পরীক্ষায় উত্তীর্ণ এবং শিক্ষকদের খুব শীঘ্রই নিয়োগ প্রদান শুরু হবে-শিক্ষামন্ত্রী

রাজশাহীর বিএনপি নেতা চাঁদ গ্রেফতার

Update Time : ১২:৪৪:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩