ঢাকা ০৫:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্টে স্কুল ছাত্রের মৃত্যু

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৪:২৮:৩৮ অপরাহ্ন, বুধবার, ১১ অক্টোবর ২০২৩
  • 132

প্রতিনিধির পাঠানো ছবি।

চাঁদপুর শহরের নাজির পাড়া এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে জুনায়েদ আহমেদ মজুমদার (১৫) নামে স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১০ অক্টোবর) বিকাল আনুমানিক সাড়ে ৪টার দিকে ওই পাড়ার সুফিয়া মঞ্জিলের ছাদে খেলা-ধুলা করতে গিয়ে বিদ্যুতের তারে হাত দিলে এই দুর্ঘটনা ঘটে।

জুনায়েদ ওই বাসার বাড়াটিয়া বিজিবি ওয়ারেন্ট অফিসার জাহাঙ্গীর হোসেন মজুমদারের ছেলে। তাদের গ্রামের বাড়ী ফরিদগঞ্জ উপজেলার দলমগর গ্রামে। জুনায়েদ শহরের আল-আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের নবম শ্রেণীর ছাত্র।

প্রতিবেশী মারুফ হোসেন জানান, প্রতিদিনই ওই বাড়ীর বেশ কয়েকশন শিক্ষার্থী ছাদে খেলতে যায়। আজও তারা খেলতে গিয়েছে। কিন্তু জুনায়েদ দুষ্টুমি করে বিদ্যুতের লাইনে হাত দিলে সেখানে গুরুতর আহত হয়। পরে তাকে চাঁদপুর সদর হাসপাতলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে। স্বজনরা পরে তার মরদেহ বাসায় নিয়ে আসে।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিক্রয় ও বিতরণ বিভাগ চাঁদপুরে সহকারী প্রকৌশলী জানান, সংবাদ পেয়ে আমাদের লোকজন গিয়েছে। যাওয়ার পূর্বে ওই স্কুল ছাত্রের স্বজনরা মরদেহ ছাদ থেকে নীচে নামিয়ে নেয়। যে কারণে ঘটনার কোন দৃশ্য আমরা দেখতে পাই না।
তিনি আরো বলেন, এই মহল্লার বিদ্যুৎ সরবরাহ লাইন গত ১ সপ্তাহ পূর্বে নতুন করে টানা হয়েছে। যে কারণে লাইন তারগুলোর কভার এখনো লাগনো হয়নি। তবে মহল্লাবাসীকে আমরা পূর্ব থেকেই সতর্ক করে দিয়েছি।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. মুহসীন আলম জানান, দুর্ঘটনার খবর আমরা পেয়েছি। কিন্তু আমাদের কাছে এখন পর্যন্ত পরিবার থেকে কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :
জনপ্রিয়

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল গ্রেপ্তার

চাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্টে স্কুল ছাত্রের মৃত্যু

আপডেট : ০৪:২৮:৩৮ অপরাহ্ন, বুধবার, ১১ অক্টোবর ২০২৩