ঢাকা ০৬:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুরে রঙ মিশিয়ে খাবার তৈরী করায় জরিমানা

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৬:২১:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৫ অক্টোবর ২০২৩
  • 135

ছবি-ত্রিনদী

চাঁদপুরের মতলব দক্ষিণে রঙ মিশিয়ে বিভিন্ন খাবার তৈরী করায় সিয়াম ব্রেড এণ্ড বিস্কুট কারখানাকে ৮ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (২৫ অক্টোবর) দুপুরে পৌর এলাকার পানির ট্যাংকি এলাকায় বাজার তদারকি অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন রুবেল।

তিনি বলেন, আজ দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের বাজার তদারকি অংশ হিসেবে মতলব দক্ষিণ উপজেলার পানির টাংকি এলাকায় অভিযান পরিচালিত হয়। এ সময় সিয়াম ব্রেড এন্ড বিস্কুট কারখানাতে ক্ষতিকর রঙ মিশিয়ে খাবার তৈরি এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রক্রিয়াকরণের দায়ে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে প্রতিষ্ঠানের মালিককে পরিস্কার পরিচ্ছন্ন বজায় রাখা এবং ক্ষতিকর রঙ ব্যবহার না করার জন্য সতর্ক করে দেয়া হয়।

অভিযানে মতলব থানার একটি চৌকস পুলিশ দল সহযোগিতা করে। ভোক্তার অধিকার সংরক্ষণে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।

ট্যাগস :
জনপ্রিয়

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল গ্রেপ্তার

চাঁদপুরে রঙ মিশিয়ে খাবার তৈরী করায় জরিমানা

আপডেট : ০৬:২১:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৫ অক্টোবর ২০২৩