ঢাকা ০৩:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের বিমানবাহিনীতে যুক্ত হচ্ছে রাশিয়ার তৈরি যুদ্ধবিমান ও হেলিকপ্টার

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৫:৫৩:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩
  • 127

অনলাইন নিউজ ডেস্ক :

রাশিয়ার তৈরি সুখোই সু–৩৫ যুদ্ধবিমান ও হেলিকপ্টার ইরানের বিমানবাহিনীতে যুক্ত হতে যাচ্ছে। এরই মধ্যে এ ধরনের কেনাকাটার চুক্তি চূড়ান্ত হয়েছে।

আজ মঙ্গলবার ইরানের প্রতিরক্ষা প্রতিমন্ত্রী দেশটির বার্তা সংস্থা তাসনিমকে এ তথ্য জানান। তেহরান ও মস্কোর মধ্যে ঘনিষ্ঠ সামরিক সম্পর্ক গড়ে উঠেছে।

ইরানের বিমানবাহিনীতে নামমাত্র কয়েকটি যুদ্ধবিমান রয়েছে। এগুলোর মধ্যে রাশিয়ার তৈরি যুদ্ধবিমান ও যুক্তরাষ্ট্রের পুরোনো মডেলের (ইসলামী বিপ্লবের আগেকার) কিছু বিমান আছে।

ইরানের প্রতিরক্ষা প্রতিমন্ত্রী মেহদি ফারাহি বলেন, ইরানের সেনাবাহিনীর যুদ্ধ (কমবেট) ইউনিটে সুখোই সু–৩৫ যুদ্ধবিমান, মিল মি–২৮ হামলা করতে সক্ষম হেলিকপ্টার ও ইয়াক–১৩০ মডেলের কয়েকটি প্রশিক্ষণ যুদ্ধবিমান যুক্ত করার পরিকল্পনা চূড়ান্ত হয়েছে।

তবে তাসনিম তাদের প্রতিবেদনে রাশিয়ার পক্ষ থেকে এ ধরনের চুক্তি হয়েছে বলে কোনো ধরনের তথ্য নিশ্চিত করতে পারেনি।

২০১৮ সালে ইরান নিজেদের বিমানবাহিনীতে ব্যবহার করার জন্য নিজেদের নকশায় কাউসার নামে যুদ্ধবিমান তৈরি করতে শুরু করে।

ট্যাগস :
জনপ্রিয়

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল গ্রেপ্তার

ইরানের বিমানবাহিনীতে যুক্ত হচ্ছে রাশিয়ার তৈরি যুদ্ধবিমান ও হেলিকপ্টার

আপডেট : ০৫:৫৩:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩