ঢাকা ১২:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নায়েম’র মহাপরিচালক নিজামুল করিমকে কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান নিয়োগ

  • Reporter Name
  • Update Time : ০৫:০৭:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জানুয়ারী ২০২৪
  • ১০৩ Time View

অনলাইন নিউজ ডেস্ক :

জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির (নায়েম) মহাপরিচালক ড. মো. নিজামুল করিমকে কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে।

বিসিএ (সাধারণ শিক্ষা ক্যাডারের ওই কর্মকর্তাকে নিজ বেতন ও বেতনক্রমে প্রেষণে চেয়ারম্যান নিয়োগ দিয়ে মঙ্গলবার (০২ ডিসেম্বর) আদেশ জারি করা হয়েছে।

এতে বলা হয়, তিনি নিজ বেতনক্রম অনুযায়ী বেতন ভাতা নেবেন এবং তিনি পদ সংশ্লিষ্ট ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন। বোর্ড কর্তৃপক্ষ বিনা ভাড়ায় বাসস্থানের ব্যবস্থা করলে তিনি কোনো বাড়ি ভাড়া ভাতা নিতে পারবেন না। সরকারি বাসায় বসবাস করলে বাড়িভাড়াসহ সব ধরনের সরকারি পাওনা নিজ দায়িত্বে ট্রেজারি চালানের মাধ্যমে সংশ্লিষ্টখাতে জমা দেবেন।

তিনি স্ব-স্ব ক্ষেত্রে প্রযোজ্য বাধ্যতামূলক ভবিষ্য তহবিল, গোষ্ঠী বিমা ও অন্যান্য তহবিল চাঁদা দেবেন। বোর্ড কর্তৃপক্ষ সংশ্লিষ্ট বিধি অনুযায়ী তার লিভ সেলারি ও পেনশনের চাঁদা দেবেন। সরকারের প্রচলিত ও প্রণীতব্য বিধি বিধান ও আদেশ অনুসারে তার চাকরি নিয়ন্ত্রিত হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

শাহরাস্তিতে শান্তিপূর্ণভাবে শেষ হলো এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিন, অনুপস্থিত ৭১ জন

নায়েম’র মহাপরিচালক নিজামুল করিমকে কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান নিয়োগ

Update Time : ০৫:০৭:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জানুয়ারী ২০২৪