ঢাকা ০৭:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

যুদ্ধ বিধ্বস্ত গাজায় প্রতিদিন ৩৫০টি ত্রাণবাহী ট্রাক প্রবেশের অনুমতি দিয়েছে ইসরায়েল

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৫:০২:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৫ এপ্রিল ২০২৪
  • 130

ইসরায়েলের একের পর এক হামলায় গাজা মৃত্যুনগরীতে পরিণত হয়েছে। যুদ্ধ বিধ্বস্ত গাজা উপত্যকায় প্রতিদিন ৩৫০টি ত্রাণবাহী ট্রাক প্রবেশ করবে বলে জানিয়েছে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা। শুক্রবার (৫ এপ্রিল) এই সংখ্যক ত্রাণবাহী ট্রাক প্রবেশের বিষয়টি জানিয়েছে।

ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা জানিয়েছে, কারেম আবু সালেম (কারেম শালোম) ক্রসিং দিয়ে দক্ষিণ ইসরায়েলের মধ্য দিয়ে গাজায় ২৫০টি ত্রাণবাহী ট্রাক প্রবেশ করবে। আর ১০০টি ত্রাণবাহী ট্রাক মিসরের রাফাহ সীমান্ত ক্রসিং দিয়ে প্রবেশ করবে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, এই সংখ্যক ত্রাণবাহী ট্রাক প্রবেশ করলে গাজায় ত্রাণ সহায়তা বৃদ্ধি পাবে। এখন প্রতিদিন গাজায় মাত্র ২০০টি ত্রাণবাহী ট্রাক প্রবেশ করে।

ইসরায়েল ঘোষণা দিয়ে বলেছে, উত্তর গাজায় বেইট হানুন (ইরেজ) ক্রসিং খুলবে। এছাড়া আশদোদ বন্দরের মাধ্যমে সাময়িক সহায়তা সরবরাহের অনুমতি দেবে।

ট্যাগস :
জনপ্রিয়

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল গ্রেপ্তার

যুদ্ধ বিধ্বস্ত গাজায় প্রতিদিন ৩৫০টি ত্রাণবাহী ট্রাক প্রবেশের অনুমতি দিয়েছে ইসরায়েল

আপডেট : ০৫:০২:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৫ এপ্রিল ২০২৪