ঢাকা ০৪:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

তীব্র তাপপ্রবাহে পুড়ছে মিয়ানমার, রেকর্ড ৪৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৬:০৪:১৬ অপরাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
  • 126

মিয়ানমার অতি তীব্র তাপপ্রবাহে পুড়ছে। সেখানে গতকাল রোববার দেশটির সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আজ সোমবার দেশটির কর্তৃপক্ষ এ তথ্য জানায়।

দেশটির আবহাওয়া দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, গতকাল রোববার মধ্য মিয়ানমারের ম্যাগওয়ে অঞ্চলের চাউক শহরে পারদ ৪৮ দশমিক ২ সেন্টিগ্রেডে উঠেছিল। দেশটির আবহাওয়ার রেকর্ড রাখা শুরুর পর এটি এপ্রিলের সর্বোচ্চ তাপমাত্রা। দেশটিতে ৫৬ বছর আগে থেকে আবহাওয়ার তথ্য রাখা শুরু হয়।

এদিকে একই দিনে (রোববার) বাণিজ্যিক নগর ইয়াঙ্গুনে তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি আর মান্দালয়ে ছিল ৪৪ ডিগ্রি। এরই মধ্যে গরমের কারণে ইয়াঙ্গুনে মোটরসাইকেল ও স্কুটার চলাচল নিষিদ্ধ করা হয়েছে।

চাউক শহরের একজন বাসিন্দা বলেন, ‘এখানে প্রচণ্ড গরম। আমরা ঘর থেকে বের হচ্ছি না। এ অবস্থায় আমাদের আর কিছু করার নেই।’

দেশটির আবহাওয়া পর্যবেক্ষকের তথ্য অনুসারে, এপ্রিলে সাধারণত যে গড় তাপমাত্রা থাকে, তা থেকে গত বৃহস্পতিবারের তাপমাত্রা ছিল ৩-৪ ডিগ্রি সেন্টিগ্রেড বেশি।

গত বছর বৈশ্বিক তাপমাত্রা বেড়ে নতুন রেকর্ড গড়ে। জাতিসংঘের বিশ্ব আবহাওয়া সংস্থা বলেছে, বিশেষ করে এশিয়া দ্রুতগতিতে উষ্ণ হয়ে উঠছে, আর এর প্রভাবও গুরুতর হয়ে উঠছে।

ট্যাগস :
জনপ্রিয়

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল গ্রেপ্তার

তীব্র তাপপ্রবাহে পুড়ছে মিয়ানমার, রেকর্ড ৪৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা

আপডেট : ০৬:০৪:১৬ অপরাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪