ঢাকা ০৬:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কোটি টাকা মাদকসহ গ্রেপ্তার সংগীতশিল্পী রেবেল কারাগারে

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৬:৩৫:০০ অপরাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
  • 152

কোটি টাকা মূল্যের মাদক ক্রিস্টাল মেথসহ (আইস) গ্রেপ্তার সংগীতশিল্পী এনামুল কবির রেবেলকে দুই দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (২৯ এপ্রিল) দুই দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হয়। এরপর আসামিকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা রামপুরা থানার উপ-পরিদর্শক জহিরুল ইসলাম। অন্যদিকে, জামিন চেয়ে আবেদন করেন আসামি পক্ষের আইনজীবী। শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাকিল আহাম্মদের আদালত।

এর আগে, শনিবার (২৭ এপ্রিল) তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। আদালতে রামপুরা থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক শরীফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, শুক্রবার (২৬ এপ্রিল) রাতে রাজধানীর রামপুরা এলাকা থেকে এনামুল কবিরকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তিনি ‘উচ্চারণ’ ব্যান্ডের একজন সংগীতশিল্পী।

ট্যাগস :
জনপ্রিয়

আ.লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খান

কোটি টাকা মাদকসহ গ্রেপ্তার সংগীতশিল্পী রেবেল কারাগারে

আপডেট : ০৬:৩৫:০০ অপরাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪