ঢাকা ০২:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নানা কর্মসূচির মধ্য দিয়ে হাজীগঞ্জ সরকারি পাইলট হাই স্কুলে ঐতিহাসিক ছয় দফা দিবস পালিত

মোহাম্মদ হাবীব উল্যাহ্ :

হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজে নানা কর্মসূচির মধ্য দিয়ে ঐতিহাসিক ছয় দফা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে রোববার (৯ জুন) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ এবং দোয়া ও মোনাজাত করা হয়।

এ দিন সকালে বিদ্যালয়ের হলরুমে শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন, সহকারী প্রধান শিক্ষক মো. হোসাইনুল আজম। এরপর অনুষ্ঠিত আলোচনা সভায় সহকারী প্রধান শিক্ষকসহ বক্তব্য দেন, সহকারী অধ্যাপক মালেকা পারভীন, কলেজ শাখার সমন্বয়কারী মো. তাজুল ইসলাম, ভোকেশনাল শাখার সমন্বয়কারী মো. জহিরুল ইসলাম মজুমদার।

সিনিয়র শিক্ষক শ্যামল কৃষ্ণ সাহার উপস্থাপনায় এসময় আরও বক্তব্য দেন, সিনিয়র শিক্ষক মো. মিজানুর রহমান, বলাই চন্দ্র দে প্রমুখ। বক্তব্য শেষে জাতির পিতা বঙ্গবন্ধুসহ মহান স্বাধীনতা সংগ্রাম ও ১৫ আগষ্টে শাহাদাত বরণকারী সকল শহীদের মাগফেরাত এবং দেশ ও জাতীর সমৃদ্ধি কামনা করে পবিত্র কোরআন মাজিদ থেকে তেলওয়াত, দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সিনিয়র শিক্ষক মহিউদ্দিন মো. নাজমুস শাহাদাত।

পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন শিক্ষকরা। এর আগে শিক্ষার্থীদের লেখা বিভিন্ন কবিতা ও প্রবন্ধ উপস্থাপন করা হয়। এসময় অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয়

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল গ্রেপ্তার

নানা কর্মসূচির মধ্য দিয়ে হাজীগঞ্জ সরকারি পাইলট হাই স্কুলে ঐতিহাসিক ছয় দফা দিবস পালিত

আপডেট : ০৪:৩৪:৫৫ অপরাহ্ন, রবিবার, ৯ জুন ২০২৪