ঢাকা ০৬:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আ‘লীগ নেতার বাড়ীতে গোপন বৈঠক, গ্রে ফ তা র ৮

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৮:৩৯:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫
  • 207

আ‘লীগ নেতার বাড়ীতে গোপন বৈঠক করার অভিযোগে ৮জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে জামালপুর পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানুর বাড়িতে গোপন বৈঠক করার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- পাথালিয়া পশ্চিমপাড়া এলাকার মৃত আলী আকবরের ছেলে আক্রাম জাহিদ, মৃত কেরামত আলীর ছেলে আব্দুল মান্নান, মৃত সুরুজ আলীর ছেলে মাহমুদুর রহমান, মৃত গুল মাহমুদ শেখের ছেলে আব্দুল মজিদ, পাথালিয়া গুয়াবাড়ী এলাকার মৃত ইন্তাজ আলীর ছেলে মো. হেলাল উদ্দিন, পাথালিয়া মধ্যপাড়া এলাকার মৃত আজিজুল হকের ছেলে মো. রাশেদুল ইসলাম, কম্পপুর মধ্যপাড়া এলাকার ইসমাইল হোসেনের ছেলে মো. শামীম ও বসাকপাড়া এলাকার মনিন্দ্র চন্দ্র দের ছেলে বিজয়।

পুলিশ সূত্রে জানা যায়, জামালপুর পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানুর পাথালিয়ার বাড়িতে তার অনুসারীরা রাতে গোপন বৈঠক করছে- এমন সংবাদের ভিত্তিতে সাবেক মেয়র ছানুর বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে নাশকতার পরিকল্পনার গোপন বৈঠক থেকে তাদের আটক করা হয়েছে। তারা সাবেক মেয়র ছানুর অনুসারী ও আওয়ামী লীগের কর্মী। তাদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।

এদিকে আটককৃত ব্যক্তিদের স্বজনরা দাবি করেন, আটককৃতদের মধ্যে রাশেদুল ছাড়া অন্যরা দৈনিক মজুরি ভিত্তিতে মেয়র ছানুর ইটভাটাসহ বিভিন্ন জায়গায় কাজ করতেন। তারা তাদের মজুরি আনতে মেয়রের বাড়িতে গিয়েছিলেন।

জামালপুর সদর থানার ওসি আবু ফয়সল মো. আতিক জানান, পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানুর পাথালিয়ার বাড়িতে তার অনুসারীরা রাতে গোপন বৈঠক করা অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে আটক করা হয়। পরে যাচাই বাছাইয়ের পর জুলাই-আগস্টে ছাত্র-জনতার ওপর হামলাসহ নাশকতার অভিযোগের মামলায় গ্রেফতার দেখিয়ে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয়

আ.লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খান

আ‘লীগ নেতার বাড়ীতে গোপন বৈঠক, গ্রে ফ তা র ৮

আপডেট : ০৮:৩৯:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫