ঢাকা ০৯:৫৮ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কচুয়ায় দুর্ধর্ষ ডাকাতি

  • Reporter Name
  • Update Time : ১১:০৮:২৭ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫
  • ১০৪ Time View

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া ॥
চাঁদপুরের কচুয়ায় জানালার গ্রীল কেঁটে গভীর রাতে ঘরে প্রবেশ করে মূল্যবান জিনিসপত্র সহ লুটে নিয়ে নিয়েছে দুর্বৃত্ত ডাকাতদল। মঙ্গলবার মধ্য রাতে উপজেলার গোহট দক্ষিণ ইউনিয়নের গোহট মজুমদার বাড়িতে এই ঘটনা ঘটে। খবর পেয়ে চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল ইসলাম ও সহকারি পুলিশ সুপার (কচুয়া সার্কেল) মো. রিজওয়ান সাঈদ জিকু ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ঘটনাস্থল সরেজমিনে গেলে বাড়ির মালিক মো. আবু তাহের জানান, আমার তিন ছেলের মধ্যে দুই ছেলে ওমান প্রবাসী। বাড়ীতে আমার এক প্রতিবন্ধী ছেলে, স্ত্রী ও পুত্রবধু বসবাস করি। প্রতিদিনের ন্যায় রাতে দরজা জানালা বন্ধ করে ঘুমাতে যাই। রাত ৩টার দিকে প্রাকৃতিক ডাকে সাড়া দিতে উঠে দেখি ১০-১২ জন দুর্বৃত্ত ডাকাত দল। আমার পুত্রবধুর গলায় চুরি ধরে রেখে ও প্রতিবন্ধী ছেলেকে হাত পা ও মুখ বেঁধে রেখেছে। আমার উপস্থিতি টের পেয়ে ৫-৬ জন ডাকাত দেশীয় অস্ত্র নিয়ে দৌড়ে এসে গলায় চুরি ধরে। আমি ডাক-চিৎকার দিতে চাইলে তারা সবাইকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে আমার হাত পা মুখ বেঁধে ফেলে। এসময় তারা আমার ঘরে থাকা ৫১ ভরি স্বর্ণ, নগদ সাড়ে ৩ লক্ষ টাকা , প্রায় ২০ লক্ষ টাকার মূল্যের ৩টি রোলেক্স ঘড়ি, প্রায় ৪০ হাজার টাকা মূল্যের ২টি মোবাইল ফোন ও অন্যান্য মূল্যবান দেশী বিদেশী শোপিস নিয়ে যায়। ডাকাত দল চলে গেলে আমার পুত্রবধু আমাদের হাত পা মুখের বাঁধ খুলে দেয়। পরে রাতেই আশপাশের লোকজন ও কচুয়া থানা পুলিশকে ডাকাতির বিষয়টি অবগত করি। ঘরের বাহিরে এসে দেখি ডাকাতদল রান্না ঘরের জানালা গ্রীল কাঁটা ও্ ওই জানালা দিয়ে ডাকাতদল ঘরের ভিতরে প্রবেশ করেছে। আমার ঘরের চারপাশে ও ভিতরে সিসি ক্যামেরা ছিল। ডাকাতদল ডাকাতি করে যাওয়ার সময় সিসি ক্যামেরার ডিভিয়ার মেশিন (মেমরি) নিয়ে যায়।

চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল ইসলাম জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এটি পরিকল্পিত চুরি না ডাকাতি তা তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

আসন্ন ১নং রাজারগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী নজরুল ইসলাম

কচুয়ায় দুর্ধর্ষ ডাকাতি

Update Time : ১১:০৮:২৭ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫