ঢাকা ০১:১৫ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কচুয়ায় কাদলা ইউনিয়ন ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কচুয়ায় কাদলা ইউনিয়নে ছাত্রদলের উদ্যোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জ্বালাও-পোড়াও ও নৈরাজ্যের প্রতিবাদে চাঁদপুরের কচুয়া উপজেলার কাদলা ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ সরকারের শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এমপি, কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী সদস্য ও মহিলা দলের সহসভানেত্রী নাজমুন নাহার বেবী এবং উপজেলা বিএনপির সভাপতি মো. খায়রুল আবেদীন স্বপনের নির্দেশনায় এ কর্মসূচি পালন করা হয়।

ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. নজরুল ইসলামের নেতৃত্বে বাতাবাড়িয়া বাজার ও গুলবাহার বাজারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মামুন বেপারীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন ছাত্রদল নেতা ফয়সাল আহমেদ, নাঈম ইসলাম, ফাহিম, শামীম ও সাকিব। এ সময় স্থানীয় ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগের অপতৎপরতা ও নৈরাজ্য অব্যাহত থাকলে এর দাঁতভাঙা জবাব দেওয়া হবে। বিগত ১৭ বছর আওয়ামী লীগ সরকার বিএনপির নেতাকর্মীদের ওপর অত্যাচার, নির্যাতন ও নিপীড়ন চালিয়েছে। তাঁদের বিরুদ্ধে অসংখ্য মিথ্যা মামলা দেওয়া হয়েছে। বাড়িঘরে হামলা এবং ব্যবসাপ্রতিষ্ঠানে লুটপাটের ঘটনাও ঘটেছে বলে অভিযোগ করেন তাঁরা।

বক্তারা আরও বলেন, গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হলেও দলটির নেতাকর্মীরা এখনো বিভিন্নভাবে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে তাঁরা মনে করেন। তাঁদের উদারতাকে দুর্বলতা মনে করে কেউ নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে তা আর সহ্য করা হবে না বলেও হুঁশিয়ারি দেন তাঁরা।

ট্যাগস :
জনপ্রিয়

নিশ্চিন্তপুর বন্ধুমহল ক্লাবের নিজস্ব কার্যালয় নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে দোয়া মাহফিল

কচুয়ায় কাদলা ইউনিয়ন ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আপডেট : ১০:২৯:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬