ঢাকা ১১:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মাত্র ৮ মাসে হাফেজ হলেন শিশু মাশেকুর রহমান

হাফেজ মাশেকুর রহমান

আট বছর বয়সি শিশু মো. মাশেকুর রহমান। ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলার ইছাপুরা ইউনিয়নের ধীতপুর গ্রামে অবস্থিত হযরত শাহ জালাল (রহ.) ইন্টারন্যাশনাল হিফজুল কুরআন সুন্নিয়া মাদ্রাসায় পড়ে এ শিশু। মাত্র ১৩ মাসের চেষ্টায় পবিত্র কুরআনের হাফেজ হয়েছে সে। তার এমন সফলতায় খুশি পরিবারসহ এলাকাবাসী।

মাশেকুর ওই গ্রামের প্রবাসী মো. দুলাল মিয়ার ছেলে। চার ভাই-বোনের মধ্যে দ্বিতীয় সদ্য হাফেজ হওয়া এ শিশু।

হাফেজ মাশেকুরের চাচা বিল্লাল মিয়া বলেন, ‘আমার প্রবাসী ভাইয়ের ছেলে অল্প সময়ে পবিত্র কুরআন শরিফ মুখস্ত করেছে। আমরা পরিবারের পক্ষ থেকে আল্লাহ ও তার উস্তাদদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। দেশবাসীর কাছে তার জন্য দোয়া চাই। যেন সে বড় হয়ে ভালো আলেম হতে পারে।’

হযরত শাহ জালাল (রহ.) ইন্টারন্যাশনাল হিফজুল কুরআন সুন্নিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক মাওলানা হাফেজ কারি কামাল উদ্দিন বলেন, ‘মাশেকুর অনেক মেধাবী। আমাদের সহযোগিতায় সে হাফেজ হয়েছে। এতে আমরা অনেক খুশি।’

ট্যাগস :
জনপ্রিয়

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল গ্রেপ্তার

মাত্র ৮ মাসে হাফেজ হলেন শিশু মাশেকুর রহমান

আপডেট : ০৮:১৫:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫