ঢাকা ০২:২৯ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

শাহরাস্তিতে দুর্গাপূজা উপলক্ষে ইঞ্জি: মমিনুল হকের সাথে পূজা কমিটির মতবিনিময়

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ইঞ্জি. মমিনুল হকের সাথে পূজা উদযাপন কমিটির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২০ সেপ্টেম্বর শনিবার দুপুরে শাহরাস্তি উপজেলা ও পৌরসভা বিএনপির উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য লায়ন ইঞ্জি: মমিনুল হক।​সভার মূল বিষয়বস্তু এবং উপস্থিতি সভার সভাপতিত্ব করেন শাহরাস্তি পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ আবুল কালাম পাটওয়ারী।

সভায় প্রধান অতিথি হিসেবে ইঞ্জিনিয়ার মমিনুল হক তার মূল্যবান বক্তব্য প্রদান করেন।

তিনি  বলেন, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে শান্তিপূর্ণ শৃঙ্খলা বজায় রাখতে হবে। ওই লক্ষ্যে তিনি বিএনপির কর্মী সমর্থকদের নির্দেশনা প্রদান করেন। একই সঙ্গে সুষ্ঠুভাবে উদযাপনের জন্য প্রয়োজনীয় সমন্বয় সাধন করা এবং স্থানীয় প্রশাসনের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিদের মধ্যে পারস্পরিক সহযোগিতা নিশ্চিত করার উপরে গুরুত্ব আরোপ করেন ।

এছাড়া সভায় উপস্থিত সকলে পূজার সময় নিরাপত্তা, শৃঙ্খলা এবং উৎসবের পরিবেশ বজায় রাখার বিষয়ে নিজেদের মতামত ও প্রস্তাবনা তুলে ধরেন।

এ সময় অন্যান্যদের মধ্যে ​বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম পাটোয়ারী লিটন, সাবেক সাধারণ সম্পাদক আক্তার হোসেন পাটওয়ারী, উপজেলা যুবদলের আহ্বায়ক ও সভার সঞ্চালক আলী আজগর মিয়াজী, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক মোজাহের হোসেন, পৌর বিএনপির সাবেক সভাপতি শেখ বেলায়েত হোসেন সেলিম, পৌরসভার বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক গাজী ফিরোজ, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক হেলাল উদ্দিন, থানা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান, পৌরসভার যুবদলের আহ্বায়ক জাকির হোসেন নয়ন, পৌরসভার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ মাহবুব আলম বাবলু এবং পৌর যুগ্ম আহ্বায়ক আলী আজগর মোল্লা।​এছাড়াও, থানা ছাত্রদলের আহ্বায়ক ইঞ্জিনিয়ার এবিএম পলাশ ও সদস্য সচিব আলী আজগর মিজি, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ আবদুর রহিম এবং সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন সভায় উপস্থিত ছিলেন।

সনাতন ধর্মাবলম্বীদের পক্ষে খিলাবাজার পূজা মণ্ডপের সভাপতি ডা: নিমাই চন্দ্র পাল এবং শাহরাস্তি উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি নিখিল চন্দ্র মজুমদার বক্তব্য রাখেন।জানাযায়, এবারের ১৯টি পূজা মন্ডপের জন্য মিটিং শেষে আর্থিক বরাদ্দ দেওয়া হয় । উল্লেখ্য, মিটিং এর পূর্বে তিনি দলীয় নেতৃবৃন্দদেরকে নিয়ে সম্প্রতি মৃত্যুবরণ করা মেহের ডিগ্রি কলেজ ছাএ সংসদের সাবেক জিএস ও পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মরহুম রফিকুল ইসলামের কবর জিয়ারত করেন তিনি।

ক্যাপশন: শাহরাস্তিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন জেলা বিএনপির সাবেক সভাপতি লায়ন ইঞ্জি: মমিনুল হক।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

কচুয়ায় জমিজমা বিরোধীদের জের ধরে গাছের চারা কর্তনের অভিযোগ

শাহরাস্তিতে দুর্গাপূজা উপলক্ষে ইঞ্জি: মমিনুল হকের সাথে পূজা কমিটির মতবিনিময়

Update Time : ১১:২৪:০১ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫