ঢাকা ১২:২৭ অপরাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সভাপতি মো. মঈনুল ইসলাম কাজল সাধারণ সম্পাদক যৌথ ভাবে কামরুজ্জামান সেন্টু ও ফয়েজ আহমেদ সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মাইনু

উৎসবমুখর পরিবেশে শাহরাস্তি প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন

উৎসবমুখর পরিবেশে শাহরাস্তি প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর ২০২৫) শাহরাস্তি উপজেলা পরিষদ মিলনায়তনে সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়।

উপজেলা আইসিটি কর্মকর্তা মো. শাহজাহান রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করেন। নির্বাচন পর্যবেক্ষণ করেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশা, সাধারণ সম্পাদক কাদের পলাশ, নবাগত সভাপতি সোহেল রুশদি, সাধারণ সম্পাদক এমএ লতিফ, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক চাঁদপুর কন্ঠের প্রধান সম্পাদক কাজী সাহাদাত, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক মেঘনা বার্তা প্রকাশক ও সম্পাদক গিয়াস উদ্দিন মিলন, দৈনিক চাঁদপুর সংবাদের সম্পাদক আবদুর রহমান, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীম, সাধারণ সম্পাদক এনায়েত মজুমদার, সাবেক সভাপতি কামাল হোসেন,কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউর করিম, সাবেক সভাপতি রাকিবুল হাসান, সাংবাদিক সাইফুল ইসলাম সিপাত, সাইফুল ইসলাম প্রমুখ। এছাড়াও নির্বাচন পর্যবেক্ষণ করতে আসেন চাঁদপুর -৫ সংসদীয় আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা আবুল হোসাইন, সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা, শাহরাস্তি পৌরসভার সাবেক মেয়র মোস্তফা কামাল, উপজেলা জামায়াতের আমির মোস্তফা কামাল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এটিএম জিয়াউদ্দিন বাদল, এছাড়াও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষক প্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরা নির্বাচন পর্যবেক্ষণ করেন। ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা পূর্বে সাংবাদিক নেতৃবৃন্দ তাদের মতামত ব্যক্ত করেন। এতে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ দেখে সবাই সন্তোষ প্রকাশ করেন। বিকেলে সাংবাদিক নেতৃবৃন্দের উপস্থিতিতে ফলাফল ঘোষণা করেন রিটার্নিং অফিসার মো. শাহজাহান।

এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন মো. মঈনুল ইসলাম কাজল, যৌথ ভাবে সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ ও কামরুজ্জামান সেন্টু। সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. মহিউদ্দিন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

হাজীগঞ্জে মাইনুদ্দিন খাঁন রনক ফ্রেন্ডস ক্লাবের ৮ম ইফতার মাহফিল

সভাপতি মো. মঈনুল ইসলাম কাজল সাধারণ সম্পাদক যৌথ ভাবে কামরুজ্জামান সেন্টু ও ফয়েজ আহমেদ সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মাইনু

উৎসবমুখর পরিবেশে শাহরাস্তি প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন

Update Time : ১০:৫৩:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫