ঢাকা ০৭:৫২ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

শাহরাস্তিতে শিশু ধর্ষণের অভিযোগে ৩ শিশু গ্রেফতার

ছবি-ত্রিনদী

চাঁদপুরের শাহরাস্তিতে এক শিশু (৪)কে ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় সোমবার (২৩ ফেব্রুয়ারি ২০২৬) সকালে তিন শিশুকে গ্রেপ্তার করে কিশোর আদালতে সোপর্দ করেছে পুলিশ। পরে আদালত তাদের জামিন মঞ্জুর করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৫ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার চিতোষী পশ্চিম ইউনিয়নের খেড়িহর গ্রামের একটি খেলার মাঠ সংলগ্ন এলাকায় ভুক্তভোগী শিশুটিকে জোরপূর্বক নিয়ে গিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

পরিবারের দাবি, ঘটনার পর শিশুটি অসুস্থ হয়ে পড়লে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসাধীন রয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে শাহরাস্তি থানায় মামলা দায়ের করেন। মামলায় ১০ বছর বয়সী ২ জন ও ১২ বছর বয়সী ২ শিশুকে আসামি করা হয়েছে। পুলিশ অভিযুক্তদের মধ্যে ৩জনকে গ্রেপ্তার করে সোমবার (২৩ ফেব্রুয়ারি ২০২৬) দুপুরে কিশোর আদালতে সোপর্দ করে। আদালত তিন কিশোরের জামিন আবেদন মঞ্জুর করে।

শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, এ ঘটনায় আটক ৩ শিশুকে কিশোর আদালতে সোপর্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

আগামী এক সপ্তাহের মধ্য হাজীগঞ্জ বাজারের স্বচ্ছ ভোটার তালিকা প্রস্তুতির নির্দেশ দিলেন এমপি

শাহরাস্তিতে শিশু ধর্ষণের অভিযোগে ৩ শিশু গ্রেফতার

Update Time : ১১:৩৭:৩২ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬