
পবিত্র মাহে রমজান মাসে পথচারী,সুবিধাবঞ্চিত ও ভাসমান মানুষদের মাঝে ইফতারি ও খাদ্যসামগ্রী বিতরণ করছেন এইম (আস্থা ইনিশিয়েটিভ ফর ম্যানকাইন্ড) ফাউন্ডেশন। রাজধানীর বিভিন্ন স্থানে পথচারী ও ভাসমান মানুষদের মাঝে ৩০ রোমজান পর্যন্ত ইফতার বিতরণ করা হবে। প্রতিদিন সড়কে চলাচলকারী মানুষের হাতে তুলে দেওয়া হয় পানির বোতল ও ইফতারের প্যাকেট। এইম ফাউন্ডেশনের উদ্যোগে ৩০ রমজান পযার্ন্ত ইফতার বিতরণী অব্যাহত থাকবে।

এইম ফাউন্ডেশনের চেয়ারম্যান ও আস্থা গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ বলেন,এইম ফাউন্ডেশনের পক্ষ থেকে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে যাচ্ছে। এইম ফাউন্ডেশন সুবিধাবঞ্চিত ও অসহায় রোগীদেরকে আর্থিক সহযোগিতা ও সেবা প্রদান। সুবিধাবঞ্চিত মেধাবী ছাত্র-ছাত্রীদের উপবৃত্তি প্রদান, স্কুল ড্রেস, বই-খাতা, মেধাবৃত্তি প্রদান ও প্রয়োজনীয় শিক্ষা উপকরণ বিতরণ। সুবিধাবঞ্চিত ও মেধাবী ছাত্র-ছাত্রীদেরকে বিনা মূল্যে পাঠদান। অসহায় মহিলাদের আত্মনির্ভরশীল করতে বিনামূল্যে সেলাই, ব্লক-বাটিক, হস্তশিল্প ও বুটিকের কাজ শেখানো। বৃক্ষরোপণ অভিযান,নিরাপদ পানি ও স্যানিটেশন উন্নয়ন এবং পরিবেশ সচেতনতামূলক কার্যক্রম। প্রাকৃতিক দুর্যোগে দুঃস্থ ও অসহায়দের মাঝে আহার, বস্ত্র ও ঔষধসহ যুগোপযোগী মানব কল্যাণে সহযোগিতা করা। ধারাবাহিকতায় ভাসমান পথচারী ও কর্মজীবী মানুষের কথা চিন্তা করে ইফতার বিতরণ কার্যক্রম ৩০ রমজান পর্যন্ত চলমান রয়েছে।
বিতরণ কালে এইম ফাউন্ডেশনের সদস্য মাইনুল হাসান বাঁধন বলেন,এই কর্মসূচির আওতায় পল্টন এলাকার আশেপাশের সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে ইফতার বিতরণ করা হয়। ক্ষুধার্ত মুখে তৃপ্তির হাসি ফোটানো এবং রমজানের ভালোবাসা ভাগ করে নেওয়াই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য। সম্পূর্ণ কর্মসূচিটি এইম ফাউন্ডেশনের নিবেদিতপ্রাণ ভলান্টিয়ারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও আন্তরিক প্রচেষ্টায় পরিচালিত হয়। এসময় আশেপাশের অসংখ্য পথচারী, কর্মজীবী, সুবিধাবঞ্চিত ও প্রতিবন্ধী ব্যক্তিরা ইফতার সংগ্রহ করছেন।
ইসমাইল হোসেন বিপ্লব,কচুয়া ॥ 















