
কচুয়ায় আবুল বারাকাত ট্রাস্টের আয়োজনে মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে সনদপত্র, নগদ অর্থ ও সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে কচুয়া-সাচার সড়কের পাশে বাঁচাইয়া আল-বারাকা আইডিয়াল একাডেমীর মাঠে অভিভাবক সমাবেশ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। একাডেমীর প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট সমাজসেবক আবুল বারাকাত বাবুলের সভাপতিত্বে ও একাডেমীর পরিচালক সহকারী অধ্যাপক আবু জাফরের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জাতীয় সংঘের ফুড এন্ড এগ্রিকালচার অর্গানাইজেশনের ন্যাশানাল প্রজেক্ট কোঅর্ডিনেটর ও বাংলাদেশ মৎস্য অধিদপ্তরের সাবেক পরিচালক ড. মো: আবুল হাসানাত দুলাল।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন,হাজীগঞ্জ কামিল মাদ্রাসার হেড মুহাদ্দিস আবু নছর আশরাফী,কাদলা ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা গাজী মোঃ ইউসুফ,বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আবুল কাশেম, ভূঁইয়ারা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক সেলিম মিয়া,আল ফাতেমা দারুল ইসলাম মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা মোঃ মোশারফ হোসেন,উপজেলা জামায়াতে ইসলামীর সাধারন সম্পাদক মোহাম্মদ আলী সিদ্দিকী প্রমুখ। এসময় স্থানীয় অভিভাবক,সুশীল সমাজের নেতৃবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য,আবুল বারাকাত ট্রাস্টের বৃত্তি পরীক্ষায় উপজেলার ২৯টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রথম থেকে দশম শ্রেণির মোট ৫১৪ জন পরীক্ষার্থী অংশগ্রহন করে ৫১ জন বৃত্তি লাভ করেন। তার মধ্যে ১৬ জন ট্যালেন্টপুল ও ৩৫জন সাধারন গ্রেডে বৃত্তি লাভ করেন। পরে আল বারাকা আইডিয়াল একাডেমির সফলতা ও কৃতি শিক্ষার্থীদের সফলতা কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মোনাজাত পরিচালনা করেন মাওলানা গাজী মোঃ ইউসুফ।
ট্রাস্টের চেয়ারম্যান ও আল-বারাকা আইডিয়াল একাডেমীর প্রতিষ্ঠাতা মো. আবুল বারাকাত বাবুল বলেন, ‘ট্রাস্টের উদ্যোগে প্রথমবারের মতো এই বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে। শিক্ষার্থীদের মেধা বিকাশে মনোনিবেশ করাই আমাদের মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও মেধা যাচাইয়ের এই প্রকল্প অব্যাহত থাকবে। তিনি শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং শিক্ষার উন্নয়নে ট্রাস্টের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।
ছবি: কচুয়ায় আবুল বারাকাত ট্রাস্টের আয়োজনে মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে সনদপত্র, নগদ অর্থ বিতরণ করছেন অতিথিবৃন্দ।
Reporter Name 



















