ঢাকা ০৪:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কচুয়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষ্যে অগ্নিনির্বাপণ মহড়া

দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব” স্লোগানকে সামনে রেখে কচুয়া উপজেলায় জাতীয় দুর্যোগ প্রশমন প্রস্তুতি দিবস উপলক্ষে দুর্যোগ ঝুঁকি হ্রাসে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে কচুয়া সরকারি ডিগ্রি কলেজ মাঠে অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়। উপজেলা নিবার্হী কর্মকর্তা মাহমুদুল হাসান রাসেলের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রাকিবুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন,কচুয়া সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ, কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম ও সাধারণ সম্পাদক মোঃ এমদাদ উল্লাহ প্রমুখ।
এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, বিভিন্ন এনজিওর প্রতিনিধি, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, দুর্যোগপ্রবণ বাংলাদেশে জানমাল রক্ষায় সচেতনতা ও পূর্বপ্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরুণদের দুর্যোগ মোকাবিলায় দক্ষ ও সচেতন করে তুলতে বিভিন্ন প্রশিক্ষণ ও সচেতনতামূলক কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।
পরে উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সিদ্দিকুর রহমানের নেতৃত্বে আয়োজিত মহড়ায় অংশগ্রহণকারীদের সামনে অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণ ও মোকাবিলার বিভিন্ন কৌশল প্রদর্শন করা হয়। এতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা বাস্তবধর্মী মহড়া পরিচালনা করেন। মহড়ায় জরুরি প্রতিক্রিয়া ব্যবস্থা, অগ্নিনির্বাপণ পদ্ধতি এবং উদ্ধার কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরা হয়।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

মতলব দক্ষিণে মাদক সম্রাট ও কিশোর গ্যাংসহ গ্রেফতার ৮

কচুয়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষ্যে অগ্নিনির্বাপণ মহড়া

Update Time : ০৮:৪৯:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬