ঢাকা ০৪:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কচুয়ায় বিপুল পরিমাণ গাঁজাসহ প্রবীণ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার 

ছবি-ত্রিনদী

চাঁদপুরের কচুয়ায় ৬ কেজি গাঁজাসহ মোঃ আবু তাহের (৭০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে কচুয়া থানা পুলিশ। সোমবার (৯ মার্চ) গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী মোঃ আবু তাহের কুমিল্লা কোতয়ালী থানার অরন্যপুর গ্রামের মৃত আবুল হোসেন ও মৃত ফরিদা বেগমের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ বোরহান উদ্দিনের নির্দেশনায় এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ রাশেদুল হকের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল ওই দিন এলাকাভিত্তিক অভিযান পরিচালনা করছিল। অভিযানের এক পর্যায়ে উপজেলার কড়ইয়া এলাকা থেকে চিহ্নিত মাদক ব্যবসায়ী মোঃ আবু তাহেরকে আটক করা হয়। এসময় তার হেফাজত থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(খ) ধারায় একটি নিয়মিত মামলা (মামলা নং- ১৬, তারিখ- ০৯/০৩/২০২৬) রুজু করা হয়েছে।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ বোরহান উদ্দিন বলেন, সকালে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে কঠোর পুলিশি পাহারায় আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

মতলব দক্ষিণে মাদক সম্রাট ও কিশোর গ্যাংসহ গ্রেফতার ৮

কচুয়ায় বিপুল পরিমাণ গাঁজাসহ প্রবীণ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার 

Update Time : ০৯:০৯:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬