ঢাকা ১২:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শাহরাস্তিতে ইয়াবাসহ ১৩ মামলার আসামি চিহ্নিত মাদক কারবারি আটক

রিপন হোসেন

শাহরাস্তিতে ইয়াবা ট্যাবলেট’সহ রিপন হোসেন (৩৪) নামের চিহ্নিত এক মাদক কারবারিকে আটক করেছে, শাহরাস্তি মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার (২৬ মার্চ) পৌরসভাধীন ১নং ওয়ার্ড কাজির কামতা জয়নাল কমিশনারের স’মিল এলাকা থেকে তাকে ইয়াবা’সহ হাতে-নাতে আটক করা হয়।

এই ঘটনায় মাদক কারবারি রিপন হোসেনের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের এবং ওই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে আরো ১৩টি মামলা চলমান রয়েছে বলে থানা সূত্রে জানা গেছে। সে কাজির কামতা বড় বাড়ির আব্দুস সালাম ডিব্বার ছেলে।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার কাজির কামতা জয়নাল কমিশনারের স’মিল এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন, শাহরাস্তি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আলামিন ভুঁইয়া, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সাদ্দাম হোসেন’সহ সঙ্গীয় ফোর্স।

অভিযানে সন্দেহভাজন হিসেবে মাদক কারবারি রিপন হোসেনকে তল্লাশি করা হয়। এসময় তার কাছ থেকে ১১ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ এবং তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়৷ পরে তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা (নং- ২৬) দায়ের করা হয়।

বিষয়টি নিশ্চিত করে শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স। তিনি পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতার আহবান জানান এবং তথ্য দাতার নাম ও পরিচয় গোপন রাখার নিশ্চয়তা দেন।

ট্যাগস :
জনপ্রিয়

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল গ্রেপ্তার

শাহরাস্তিতে ইয়াবাসহ ১৩ মামলার আসামি চিহ্নিত মাদক কারবারি আটক

আপডেট : ০৯:৩৮:০৩ পূর্বাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬