ঢাকা ১১:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

দীর্ঘ ৩৮ বছর শিক্ষকতা শেষে রাজকীয় বিদায় নিলেন শিক্ষক মোঃ রমিজ উদ্দিন  

কচুয়ার আইনগিরী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ রমিজ উদ্দিন দীর্ঘ ৩৮ বছর শিক্ষকতা শেষ রাজকীয় বিদায় দিলেন সাবেক শিক্ষার্থীরা।

চাকরি জীবন থেকে অবসর নিচ্ছেন প্রিয় শিক্ষক রমিজ উদ্দিন স্যার এমন খবরে বিদ্যালয়ে ছুটে আসেন সাবেক শিক্ষার্থীরা। আশপাশের এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকেও ছুটে আসেন শিক্ষকরা। তাকে বিদায় জানাতে স্কুলের গেটে ভিড় করেন এলাকাবাসী। সৃষ্টি হয় আবেগঘন মুহূর্ত।

বিদায় বেলায় সাবেক, বর্তমান শিক্ষার্থী ও সহকর্মীদের ভালোবাসায় এভাবেই সিক্ত হয়েছেন কচুয়া উপজেলার আইনগিরী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ রমিজ উদ্দিন।

সহকারী প্রধান শিক্ষক রমিজ উদ্দিন বুধবার অবসরগ্রহণ উপলক্ষ্যে রাজকীয় বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে বিদ্যলয়ের প্রাক্তন শিক্ষার্থী, সহকর্মী ও এলাকাবাসী।

প্রাক্তন ছাত্ররা প্রিয় শিক্ষককে গাড়িতে উঠিয়ে ফুল দিয়ে বরণ করে স্কুলে নিয়ে আসেন। তারপর মঞ্চে উঠিয়ে সংবর্ধনা দেন। এ সময় চারপাশে পরিবেশ যেন ভারি হয়ে উঠে। শিক্ষাগুরুর ভালোবাসার স্মৃতিচারণ করেন প্রাক্তন শিক্ষার্থীরা।

রমিজ উদ্দিন স্যারের স্মৃতিচারণ করতে গিয়ে বিদ্যালয়ের সহকারি শিক্ষকগণ বলেন, স্যারের শূন্যতা কখনই পূরণ হবার নয়। স্যার অনেক ভালো শিক্ষক ছিলেন। স্যারকে আমরা আমাদের চাকুুরি জীবনের শুরু থেকেই দেখেছি তিনি কখনোই সময়ের অপব্যবহার করতেন না। যথাসময়ে আসতেন এবং যথাসময়ে চলে যেতেন। যার কারনে আমদের সহকারি শিক্ষকদের কেউ ফাঁকিবাজি করার সুযোগ পেতো না। স্যার দক্ষতার সাথে স্কুল পরিচালনা করতেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.কারুজ্জামান বলেন, “রমিজ উদ্দিন স্যার আমাদের বিদ্যালয়ের একটি স্তম্ভ ছিলেন। তার অভিজ্ঞতা, নিষ্ঠা ও আন্তরিকতা আমাদের জন্য এক অনন্য দৃষ্টান্ত। তিনি যে শূন্যতা তৈরি করে যাচ্ছেন, তা সহজে পূরণ হওয়ার নয়। আমরা তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করি।
এলাকাবাসী ও অভিভাবকরা বলেন, “রমিজ উদ্দিন স্যার আমাদের সন্তানের শুধু পড়াশোনা নয়, নৈতিক শিক্ষাও দিয়েছেন। তার মতো শিক্ষক পাওয়া সত্যিই ভাগ্যের বিষয়। আমরা তার সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন কামনা করি।

রাজকীয় বিদায় সংবর্ধনা পেয়ে আবেগাপ্লুত শিক্ষক রমিজ উদ্দিন বলেন, ‘আসলেই বিদায় বিষয়টা খুবই বেদনার আর কষ্টের। যার বিদায় দেওয়া হয়, তিনিই বোঝেন, তা যে কতো কষ্টের। কারণ, সন্তানতুল্য শিক্ষার্থীদের রেখে চলে যাওয়া খুবই কষ্টের। দীর্ঘ ৩৮ বছর ৯ মাস এক জায়গাতে থেকেছি। এটি যেন আমার পরিবার হয়ে গেছে। তাই আমার খুবই কষ্ট হচ্ছে’।

তিনি আরো বলেন, ‘চাকরি জীবনে আমি কখনও দায়িত্বে অবহেলা করিনি। সঠিকভাবে দায়িত্ব পালনের চেষ্টা করেছি। আমাকে যে সম্মান দেখানো হয়েছে, এতে আমি অভিভূত। এটি আমার আমৃত্যু স্মরণ থাকবে’।

রমিজ উদ্দিন স্যার দীর্ঘ ৩৮ বছর ৯মাস আইনগিরী উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করেন। ৪ এপ্রিল ১৯৮৭ যোগদান করে পহৈলা জুন ১৯৯০ সালে সহকারী প্রধান শিক্ষক হিসেবে তিনি নিয়োগ পেয়ে ১৫ এপ্রিল ২০২৬ সাল পর্যন্ত ৩৮ বছর ৯ মাস প্রায় শিক্ষকতা শেষে তিনি রাজকীয় ভাবে বিদায় দিনে সংবর্ধনা পেলেন এবং বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, বিদ্যালয়ের সহকারী শিক্ষকগণ ও এলাকার গণ্যমান্য, গুণীজন এবং সকল শ্রেণীর মানুষের অশ্রুসিক্ত ভালোবাসা ফেলেন।

সংবর্ধনা অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুজ্জামানের সভাপতিত্বে ও প্রাক্তন শিক্ষার্থী ইমরান হোসেন পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিদ্যালয়ের সাবেক সভাপতি ডাঃ আব্দুল কাদের। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, বিশিষ্ট শিক্ষাবিদ আব্দুল হক শাহজী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন,রহিমানগর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ মনিরুজ্জামান মনির, প্রাক্তন শিক্ষার্থী ও বিশিষ্ট ঠিকাদার নাছির উদ্দিন প্রধান, হাজী রুহুল আমিন,সমাজ সেবক মোঃ আব্দুল কুদ্দুস, ফারুক হোসেন, বজলুর রহমান, মাওলানা মিজানুর রহমান প্রমুখ।

জনপ্রিয় এই শিক্ষককে বিদায় জানাতে ফুলসজ্জিত গাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়াসহ রাজকীয় আয়োজন করে আইনগিরী উচ্চ বিদ্যালয় ও আইনগিরী উচ্চ বিদ্যালয়ের এক্স এস্টুডেন্ট ক্লাব।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ আইদি বাস আটক

দীর্ঘ ৩৮ বছর শিক্ষকতা শেষে রাজকীয় বিদায় নিলেন শিক্ষক মোঃ রমিজ উদ্দিন  

Update Time : ০৮:২৯:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬