শাহরাস্তি উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের কুরকামতা আমিন সাহেবের বাড়ির মৃত ইমান হোসেনের পুত্র মোঃ তাফাজ্জল হোসেন (২৯)আহমদনগর পূর্বপাড়া মিয়াবাড়ী জামে মসজিদে ইমাম হিসাবে কাজ করেন, তার পাশাপাশি, তিনি সততা এগ্রো ফার্ম এন্ড হ্যাচারী, দিয়েছ এটি করতে তিনি বিভিন্ন সংস্থা থেকেঋণ নিয়ে করেছেন।
১৮ এপ্রিল শনিবার দিবাগত রাত্রে কে বা কাহারা, তার ফার্মটিতে আগুন লাগিয়ে দেয়, এতে ফার্ম এর চারপাশ পুড়িয়ে যায়।আনুমানিক রাত তিনটার দিকে আমার মা আমাকে ফোন দিয়ে ঘটনাটি জানালে, আমি ১০/১৫ মিনিটের ভিতরে ঘটনাস্থলে গিয়ে পৌঁছি, এবং পল্লী বিদ্যুৎ অফিসে ফোন দিলে, তারা বিদ্যুৎ লাইন বন্ধ করে দেন।
তিনি এই প্রতিনিধিকে জানান, বিদ্যুতের শট সার্কিট থেকে কোন সমস্যা হয় নাই, যদি সমস্যা হতো তাহলে তার ও বোর্ড পুড়া যেত। এতে প্রায় তার ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে। এ ব্যাপারে তিনি শাহারাস্তি থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
মো. হাবিবুর রহমান ভূঁইয়া: 
























