ঢাকা ০৩:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

শাহরাস্তি পৌর ১নং ওয়ার্ড নেতৃবৃন্দের সাথে মেয়র প্রার্থী আকতার হোসেন পাটোয়ারীর উঠান বৈঠক

ছবি-ত্রিনদী

শাহরাস্তি পৌর ১নং ওয়ার্ডের পশ্চিম উপলতা এলাকাবাসী ও নেতৃবৃন্দের সাথে মেয়র প্রার্থী আকতার হোসেন পাটোয়ারীর উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ২১ এপ্রিল মঙ্গলবার সন্ধ্যায় পৌর ১নং ওয়ার্ডের পশ্চিম উপলতা এলাকাবাসী ও নেতৃবৃন্দের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ সেলিম মিয়ার সভাপতিত্বে ও ওয়ার্ড যুবদল নেতা মোঃ জহির মাসুদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক জুবায়ের আল নাহিয়ান।

এ সময় বক্তব্য রাখেন উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা মোঃ জাকির হোসেন, মোঃ বাবুল হোসেন ফিরোজ, জাহিদ আহমেদ, আব্দুল্লাহ আল নোমান, মোঃ মনির হোসেন, মোঃ রাসেল হোসেন, মোহাম্মদ মিন্টুসহ এলাকার নেতৃবৃন্দ। উঠান বৈঠকে প্রধান অতিথি বক্তব্যে বলেন, জাতীয় সংসদ নির্বাচনে আপনারা আমাদের প্রাণপ্রিয় অভিভাবক ইঞ্জিনিয়ার মমিনুল হককে বিপুল ভোটে বিজয়ী করায় আপনাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি নির্বাচনের শেষে আপনাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করা হয়নি তাই আমি আমাদের প্রাণপ্রিয় নেতা এমপি মহোদয়ের পক্ষ থেকে আপনাদের সাথে এসেছি সৌজন্য সাক্ষাৎ করার জন্য এবং কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য, আগামী দিনে আপনাদের সহযোগিতা নিয়ে এ ওয়ার্ডের অসমাপ্ত সকল উন্নয়নমূলক কাজ সমাপ্ত করা হবে। আমি আপনাদের দোয়া ও সমর্থন কামনা করছি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

শাহরাস্তিতে শান্তিপূর্ণভাবে শেষ হলো এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিন, অনুপস্থিত ৭১ জন

শাহরাস্তি পৌর ১নং ওয়ার্ড নেতৃবৃন্দের সাথে মেয়র প্রার্থী আকতার হোসেন পাটোয়ারীর উঠান বৈঠক

Update Time : ১২:০৩:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬