ঢাকা ১০:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

প্রাথমিক পরীক্ষায় উত্তীর্ণ এবং শিক্ষকদের খুব শীঘ্রই নিয়োগ প্রদান শুরু হবে-শিক্ষামন্ত্রী

কচুয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ফাইনাল খেলা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন,শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড.আনম এহছানুল হক মিলন বলেন, বেসরকারি এমপি ভুক্ত স্কুল কলেজ মাদ্রাসা শিক্ষকদের খুব শীঘ্রই বদলি শুরু হবে। তার পাশাপাশি প্রাথমিক পরীক্ষায় উত্তীর্ণ এবং শিক্ষকদের খুব শীঘ্রই নিয়োগ প্রদান শুরু হবে।

মন্ত্রী আরো বলেন, আমরা লেখাপড়াকে আনন্দময় করে তোলবো তোমরা যেন ভবিষ্যতে বাংলাদেশ গড়ে তোল এটাই আমাদের নেতা প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বপ্ন। আমরা সকল স্কুলে ড্রেস দেব, মেয়েদের জন্য ফ্রগ, জুতা ও ব্যাক দেব। মিড ডে মিল্ক সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি শনিবার বিকেলে কচুয়ায় কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা) ২০২৬’-এর উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপরোক্ত কথা বলেন।

খেলায় কচুয়া উপজেলার বালিকা গ্রুপ থেকে আশ্রাফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও শিলাস্থান সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বালক কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও রাগদৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খুদে ফুটবলাররা অংশগ্রহণ করে। ফাইনালে বালক কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বালিকা আশ্রাফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বিজয়ী হন। কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান রাসেল এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপি’র কার্যনির্বাহী কমিটির সদস্য নাজমুন নাহার বেবী।

অনুষ্ঠান শেষে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তোলে দেন মন্ত্রী। এসময় জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয়

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল গ্রেপ্তার

প্রাথমিক পরীক্ষায় উত্তীর্ণ এবং শিক্ষকদের খুব শীঘ্রই নিয়োগ প্রদান শুরু হবে-শিক্ষামন্ত্রী

আপডেট : ১১:৩৭:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬