শাহরাস্তি মডেল থানা পুলিশের অভিযানে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট’সহ মাদক কারবারি সুজন সর্দারকে আটক করা হয়েছে। শুক্রবার শাহরাস্তি পৌরসভাধীন ৬নং ওয়ার্ড শ্রীপুর পোড়া বাড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়। সুজন সর্দার পৌরসভাধীন নিজমেহের এলাকার সর্দার বাড়ির মো. শামছুল হকের ছেলে।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শাহরাস্তি পৌরসভাধীন ৬নং ওয়ার্ড শ্রীপুর এলাকার পোড়া বাড়ি এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন, শাহরাস্তি থানার উপ-পরিদর্শক মো. আরিফ হোসাইন ও সহকারী উপ-পরিদর্শক মিঠুন দাসসহ সঙ্গীয় ফোর্স।

এসময় পোড়া বাড়ির আব্দুল মজিদের দোকানের সামনে সন্দেহভাজন সুজন সর্দারকে তল্লাশী করা হলে তার কাছ থেকে ৬০পিস ইয়াবা ট্যাবলেট জব্দ এবং তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়।
বিষয়টি নিশ্চিত করে শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, আটককৃত মাদক কারবারীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের এবং ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়।

অনলাইন নিউজ ডেস্ক 


















