ঢাকা ০৯:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শাহরাস্তিতে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

চাঁদপুরের শাহরাস্তিতে মাদকবিরোধী অভিযানে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমান–এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) মো. আব্দুল কুদ্দুছ সরকার, এএসআই (নিঃ) সাদ্দাম হোসেন ও এএসআই (নিঃ) বিশ্বজিৎ নাথসহ একটি চৌকস দল বুধবার (৬ মে) বিকেলে মাদক উদ্ধার অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে শাহরাস্তি থানার রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে পাকা সড়ক থেকে জসিম উদ্দিন (২২) নামে এক যুবককে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তার জসিম উদ্দিন উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের কৃষ্ণপুর (মৃধা বাড়ী) এলাকার বাসিন্দা। তাঁর পিতা মৃত আব্দুর রশিদ ও মাতা সফুরা বেগম।

এ ঘটনায় শাহরাস্তি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা (এফআইআর নং-৯, জি আর নং-১১০) দায়ের করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার আসামিকে যথাযথ প্রহরায় আদালতে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।

ট্যাগস :
জনপ্রিয়

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল গ্রেপ্তার

শাহরাস্তিতে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আপডেট : ১১:৩৯:২৬ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬