ঢাকা ০৯:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শাহরাস্তিতে পৃথক অভিযানে  ১০২পিস ইয়াবা’সহ দুই মাদক কারবারি আটক

ছবি-ত্রিনদী

শাহরাস্তিতে পৃথক অভিযানে ১০২পিস ইয়াবা ট্যাবলেট’সহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। শনিবার (৯ মে) উপজেলার টামটা উত্তর ইউনিয়নের ইছাপুরা এলাকা থেকে মো. স্বপন নামের মাদক কারবারির কাছ থেকে ৫১ পিস ও মো. খোকন অপর মাদক কারবারির কাছ থেকে ৫১ পিস ইয়াবা ট্যাবলেট’সহ আটক করা হয়।

আটককৃত মাদক কারবারি মো. স্বপন (৩৫) টামটা উত্তর ইউনিয়নের ইছাপুরা গ্রামের সর্দার বাড়ির মৃত আকমত আলীর ছেলে। অপর মাদক কারবারি  মো. খোকন (৪৮) একই গ্রামের নোয়া বাড়ির মহিন উদ্দিনের ছেলে। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ইছাপুরা গ্রামের মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন, শাহরাস্তি থানার উপ-পরিদর্শক (এসআই) মিঠুন দাস ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) এরশাদ মিয়া সঙ্গীয় ফোর্স। এসময় ইছাপুরা বাজারের ব্রিজের উপর থেকে সন্দেহভাজন স্বপনকে তল্লাশী করে ৫১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এদিকে অপর এক অভিযানে উপ-পরিদর্শক (এসআই) খায়রুল আলম ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শহীদুল্লাহ সঙ্গীয় ফোর্স। এসময় ইছাপুরা গ্রামের পাটোয়ারী বাড়ীর সামনে গুলপুরা-ওয়ারুক রাস্তায় সন্দেহভাজন মো. খোকনকে তল্লাশী করে তার কাছ থেকে ৫১পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর  মাহবুবুর রহমান জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের এবং ওই মামলায় তাদেরকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

তিনি বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো ট্রলারেন্স। তাই, পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা এবং তথ্য দাতার নাম গোপন রাখার নিশ্চয়তা দেন।

ট্যাগস :
জনপ্রিয়

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল গ্রেপ্তার

শাহরাস্তিতে পৃথক অভিযানে  ১০২পিস ইয়াবা’সহ দুই মাদক কারবারি আটক

আপডেট : ০৬:৩৬:০৭ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬