শাহরাস্তি মডেল থানা পুলিশের অভিযানে ২৫পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। রোববার (১০ মে) পৌরসভাধীন নিজমেহের এলাকা থেকে মো. মাসুদুর রহমান নামের ওই মাদক কারবারিকে আটক করা হয়।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এদিন পৌরসভাধীন ৭নং ওয়ার্ডে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন, শাহরাস্তি থানার উপ-পরিদর্শক (এসআই) মিঠুন দাস, আরিফ হোসাইন ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) বাবুল হোসেন সঙ্গীয় ফোর্স।
অভিযানে নিজমেহের এলাকা পাটোয়ারী বাড়ী রোডে শাহা বাড়ীর সামনে সন্দেহভাজন ওই এলাকার ছাড়া বাড়ির মৃত কোরবান আলীর ছেলে মাসুদুর রহমানকে (৩৮) তল্লাশি করা হয়। এসময় তার কাছ থেকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ এবং তাকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, আটককৃত মাদক কারবারির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের এবং ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়।

মোহাম্মদ হাবীব উল্যাহ্ 
























