শাহরাস্তি মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ২৩টি মাদক মামলার আসামী এবং কারাদণ্ড ও অর্থদন্ডপ্রাপ্ত পলাতক সাজাপ্রাপ্ত আসামী কুখ্যাত মাদক সম্রাট খোরশেদ আলম (৪৪) সহ অপর এক আসামী বোরহান উদ্দিনকে (২৮) মাদকসহ গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) পৌরসভাধীন ১নং ওয়ার্ডের পশ্চিম উপলতা এলাকা থেকে খোরশেদকে ইয়াবাসহ এবং পৌরসভাধীন ২নং ওয়ার্ডের সুয়াপাড়া এলাকায় কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের দোয়াভাঙ্গা রোডে ‘চৌধুরী মঞ্জিল’ হতে ইয়াবাসহ বোরহানকে গ্রেফতার করা হয়।
জানা গেছে, মাদক সম্রাট সাজাপ্রাপ্ত আসামি খোরশেদকে ধরতে পৌরসভাধীন উপলতা এলাকা অভিযান পরিচালনা করেন, শাহরাস্তি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আরিফ হোসাইন ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) (আমির হোসেন সঙ্গীয় ফোর্স। এসময় তাকে ২০ (বিশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।
তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ২৩টি মাদক মামলা রয়েছে। এছাড়া সে ১ বছর ৮ মাসের বিনাশ্রম কারাদন্ড ও নগদ ২ হাজার টাকা অর্থদন্ডপ্রাপ্ত আসামী। এলাকায় সে ‘মাদক সম্রাট’ হিসেবে পরিচিত। খোরশেদ পৌরসভাধীন পশ্চিম উপলতা গ্রামের বেপারী বাড়ির মৃত আরব আলীর ছেলে।
এদিকে অপর এক অভিযানে সুয়াপাড়া এলাকায় কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের দোয়াভাঙ্গা রোডে ‘চৌধুরী মঞ্জিল’ হতে ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ বোরহান উদ্দিনকে গ্রেফতার করা হয়। সে শাহরাস্তি উপজেলার টামটা উত্তর ইউনিয়নের দৈলবাড়ি এলাকার মুন্সী বাড়ির আব্দুল কাদিরের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের এবং ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়। তিনি বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের এই জিরো টলারেন্স নীতি ও অভিযান অব্যাহত থাকবে।
মো. হাবিবুর রহমান ভূঁইয়া: 























