শাহরাস্তি মডেল থানা পুলিশের পৃথক অভিযানে ইয়াবা’সহ সাইফুল ইসলাম ও মো. সবুজ নামের দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। সোমবার (১৮ মে) শাহরাস্তি পৌরসভাধীন ঠাকুর বাজার ও টামটা দক্ষিণ ইউনিয়নের দোপল্লা এলাকা থেকে তাদেরকে মোট ২৩পিস ইয়াবা ট্যাবলেট’সহ আটক করা হয়।
১০পিস ইয়াবাসহ আটককৃত মাদক কারবারি সাইফুল ইসলাম (২৭) উপজেলার কাজিরকাপ গ্রামের গাজী বাড়ির কোরবান আলীর ছেলে, ১৩পিস ইয়াবা’সহ আটক অপর মাদক কারবারি মো. সবুজ (৩০) একই উপজেলার দোপল্লা গ্রামের তালুকদার বাড়ির মৃত হাবিবুর রহমানের ছেলে।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শাহরাস্তি থানার উপ-পরিদর্শক (এসআই) শমসেদ হোসেন, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সাদ্দাম হোসেন সঙ্গীয় ফোর্সসহ শাহরাস্তি পৌরসভাধীন ৭নং ওয়ার্ড ঠাকুর বাজার এলাকায় মাদক বিরোধী অভিযোন পরিচালনা করেন।
এসময় ওই এলাকার টিএন্ডটি অফিসের পাশে জনৈক হারুনের ভাড়া বাসা থেকে ১০পিস ইয়াবা ট্যাবলেট’সহ সাইফুল ইসলামকে আটক করা হয়। পরবর্তীতে তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের (এফআইআর নং- ২৪, তারিখ- ১৮ মে, জি আর নং- ১২৫) করা হয়।

অপর দিকে গোপন সংবাদের ভিত্তিতে শাহরাস্তি থানার উপ-পরিদর্শক (এসআই) মিঠুন দাস, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) বিশ^জিৎ নাথ সঙ্গীয় ফোর্সসহ টামটা দক্ষিণ ইউনিয়নের ২নং ওয়ার্ডের দোপাল্লা গ্রামের আলিপুর সংযোগ সড়কের পাশে হাজী বাড়ির সামনে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়।
এসময় ওই এলাকা থেকে ১৩পিস ইয়াবা ট্যাবলেট’সহ মাদক কারবারি মো. সবুজকে আটক এবং তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা (এফআইআর নং- ২২, তারিখ- ১৭ মে, জি আর নং- ১২৩) দায়ের করা হয়।


নিজস্ব প্রতিনিধি: 
























