শাহরাস্তি মডেল থানা পুলিশ কর্তৃক মাদক উদ্ধার অভিযান পরিচালনা করিয়া ১৫০ গ্রাম গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমান, এর দিকনির্দেশনায় এসআই(নিঃ) আইয়ুব খান ও এএসআই(নিঃ) মোঃ শহীদুল্লাহ সঙ্গীয় ফোর্সসহ থানার একটি চৌকস টিম মাদক উদ্ধার অভিযান ডিউটি করাকালে ২০/০৫/২০২৬ খ্রিঃ তারিখ শাহরাস্তি থানাধীন রায়শ্রী দক্ষিণ ইউপিস্থ ০৪ নং ওয়ার্ড আহম্মদ নগর সাকিনে মোতালেব এর দোকানের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করিয়া মাদক ব্যবসায়ী খোরশেদ আলম প্রঃ বুলেট (৫৮), পিতা- মৃত ইউনুছ মিয়া, মাতা- মৃত শাহিদা বেগম, সাং- প্রসন্নপুর (মিয়া বাড়ী), ০৪ নং ওয়ার্ড, রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন, থানা- শাহরাস্তি, জেলা- চাঁদপুরকে তাহার নিজ হেফাজত ১৫০(একশত পঞ্চাশ) গ্রাম গাঁজা সহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে শাহরাস্তি মডেল থানার এফআইআর নং-২৯, তারিখ- ২০ মে, ২০২৬; জি আর নং-১৩০, তারিখ- ২০ মে, ২০২৬; ধারা- ৩৬(১) সারণির ১৯(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; রুজু করা হয়। গ্রেফতারকৃত আসামীকে যথাযথ পুলিশ প্রহরার মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করার বিষয়টি প্রক্রিয়াধীন।
শিরোনাম:
শাহরাস্তিতে গাঁজাসহ ১জন মাদক ব্যবসায়ী গ্রেফতার
-
মোঃ হাবিবুর রহমান ভূঁইয়া - আপডেট : ১১:৩২:২২ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬
- 149
ট্যাগস :
জনপ্রিয়




























