ঢাকা ১২:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কচুয়ায় ২৬ কেজি গাঁজা ও ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৮:৩৬:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬
  • 187

ছবি-ত্রিনদী

চাঁদপুরের কচুয়া থানা পুলিশের পৃথক অভিযানে ২৬ কেজি গাঁজা ও ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। রবিবার (২৪ মে) উপজেলার দোয়াটি ও কড়ইয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
থানা সূত্রে জানা যায়, কচুয়া থানার অফিসার ইনচার্জ মো. আজিজুল ইসলামের নির্দেশনায় ও পুলিশ পরিদর্শক তদন্ত রাশেদুল হকের নেতৃত্বে এসআই মো. রুবেল সরকার সঙ্গীয় ফোর্স নিয়ে তেতৈয়া টু দোয়াটি সড়কের দুলাল সরকারের মুদি দোকানের সামনে অভিযান পরিচালনা করেন। এসময় ২৬ কেজি গাঁজাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী কড়ইশ গ্রামের মো. ইমাম হোসেন  (৩০), মো. মাসুদ প্রধান (৩৬) ও নওগাঁ জেলার মান্দা উপজেলার কুকরাইল গ্রামের আমিনুর রহমান (৩৬) কে আটক করা হয়।
অন্যদিকে, এসআই মো. সোহেল খান সঙ্গীয় ফোর্স নিয়ে নলুয়া এলাকায় অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবাসহ মো. মনির হোসেন (৪৮) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় কচুয়া থানায় পৃথক দুইটি মামলা রুজু করা হয়েছে।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আজিজুল ইসলাম জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে। গ্রেফতাকৃত আসামীদের যথাযথ পুলিশ পাহারায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। উপজেলাজুড়ে পুলিশের এই বিশেষ মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
ট্যাগস :
জনপ্রিয়

শিক্ষার্থীদের লেখাপড়ায় মনোযোগী ও উৎসাহিত করতে ব্যতিক্রমী উদ্যোগ

কচুয়ায় ২৬ কেজি গাঁজা ও ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার

আপডেট : ০৮:৩৬:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬