“মাদক ব্যবসায়ী যেখানে প্রতিরোধ হবে সেখানে “মাদক একটি অভিশাপ, মাদককে না বলুন। জীবনকে ভালোবাসুন মাদক থেকে দূরে থাকুন এ স্লোগানে কচুয়া উপজেলার গোহট উত্তর ইউনিয়নে আইনগিরি ও বাতাবাড়িয়া মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে ওই গ্রামের খানেকের মাঠে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন , কচুয়া থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ আজিজুল ইসলাম।
এসময় প্রধান অতিথির বক্তব্যে বলেন,কচুয়ায় মাদকের বিরুদ্ধে গণহারে প্রতিহত করতে হবে,মাদক ব্যবসায়ী ও সেবনকারীদেরকে কাউকে ছাড় দেয়া হবে না। আমি কচুয়া যোগদানের এক মাসের মধ্যে মাদকের বিরুদ্ধে ৪৭ টি মামলা হয়েছে,৭০ জন মাদক ব্যবসায়ী ও সেবনকারীদেরকে গ্ৰেফতার করা হয়েছে। মাদক সেবনকারী ও ব্যবসায়ীদের সকলে আইনের আওতায় আনা হবে, কাউকে ছাড় দেয়া হবে না। মাদকের বিরুদ্ধে গ্ৰামের সকলে ঐক্যবদ্ধ হয়ে প্রতিহত করতে হবে,এই আইনগিরী গ্ৰাম হবে মাদকমুক্ত গ্ৰাম। যেনো এই গ্ৰাম মাদকমুক্ত মডেল গ্ৰাম হিসেবে পরিচিত লাভ করতে হবে, সে লক্ষ্যে সকলে মাদকের বিরুদ্ধে কাজ করতে হবে।
তিনি আরো বলেন, এলাকায় যারা মাদক ব্যবসায়ী ও সেবনকারীর তাদের নাম ঠিকানা আমার মোবাইলে হোয়াটসঅ্যাপে পাঠাবেন। তথ্য প্রদানকারীর নাম গোপন রেখে মাদক ব্যবসায়ী ও সেবনকারীর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে। মাদকের ব্যাপারে আমার কাছে কোন ক্ষমা নেই।
মাদক বিরোধী আলোচনা সভায় ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ হাবু মিয়ার সভাপতিত্বে ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক জামাল হোসেন মাস্টারের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক রেজা মেহেদী হাসান, ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ শাহ আলম পাটোয়ারী, উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোঃ হেলাল উদ্দিন খোকন, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোঃ নাছির উদ্দিন প্রধান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি মোঃ কাউছার হোসেন।
বক্তব্য রাখেন,সাবেক ইউপি সদস্য আবুল বাশার, সমাজসেবক মোঃ গোলাম কিবরিয়া, আনিছুর রহমান, ফরহাদ হোসেন, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ শহিদ উল্লাহ, সাধারণ সম্পাদক মোঃ সাদ্দাম হোসেন প্রমুখ। এসময় এলাকার গণ্যমান্য ও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দ ও রাজনৈতিক ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন ।
ইসমাইল হোসেন বিপ্লব 

























