মারা যাওয়ার মো. বিল্লাল হোসেন (৫৫) স্থানীয় ডক্টরস্ সিটিস্ক্যান ও ডায়াগণস্টিক সেন্টারের পাহারাদার হিসেবে কর্মরত ছিলেন। তিনি শাহরাস্তি উপজেলার টামটা উত্তর ইউনিয়নের মুড়াগাঁ গ্রামের মুন্সী বাড়ির বাসিন্দা।
স্থানীয়রা জানান, এদিন সকালে চাঁদপুর থেকে কুমিল্লার দিকে যাচ্ছিলো আইদি পরিবহনের যাত্রীবাহী একটি বাস। তার পেছনে ছিলো বোগদাদ পরিবহনের অপর একটি যাত্রীবাহী বাস। বোগদাদ বাসটি ওভারটেক করতে চেয়েছিলো, কিন্তু আইদি বাসের চালক সে সুযোগ দেয়নি।
খবর পেয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ’সহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে পৌছে সড়কের যানবাহন চলাচাল স্বাভাবিক করেন এবং নিহতের মরদেহ উদ্ধারপূর্বক বাস দুইটিকে জব্দ করে থানায় নিয়ে আসেন।
প্রত্যক্ষদর্শী মাও. আমান উল্যাহ, গোলাম রসূল স্বপন ও সেন্টু’সহ একাধিক ব্যক্তি জানান, দুইটি বাসের অসুস্থ প্রতিযোগিতার কারণে অসহায় ও দরিদ্র লোকটির মৃত্যু হয়েছে। তারা সংশ্লিষ্ট দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং নিহতের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদানের জন্য প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর দৃষ্টি কামনা করেন।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল মান্নান জানান, সংশ্লিষ্ট বাস দুইটি জব্দ এবং নিহতের সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করে মরদেহ পুলিশি হেফাজতে নিয়ে আসা হয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Reporter Name 














