ঢাকা ০৪:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে দুই বাসের প্রতিযোগিতা, বোগদাদের চাপায় প্রাণ গেলো নাইটগার্ডের

ছবি-ত্রিনদী

চাঁদপুরের হাজীগঞ্জে বোগদাদ ও আইদি পরিবহন নামক দুইটি যাত্রীবাহি বাসের প্রতিযোগিতায় প্রাণ গেলো মো. বিল্লাল হোসেন নামের এক দারোয়ানের (পাহারাদার)। রোববার (৩১ মে) সকালে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ পৌরসভাধীন টোরাগড় গ্রামের মনির ফিলিং স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মারা যাওয়ার মো. বিল্লাল হোসেন (৫৫) স্থানীয় ডক্টরস্ সিটিস্ক্যান ও ডায়াগণস্টিক সেন্টারের পাহারাদার হিসেবে কর্মরত ছিলেন। তিনি শাহরাস্তি উপজেলার টামটা উত্তর ইউনিয়নের মুড়াগাঁ গ্রামের মুন্সী বাড়ির বাসিন্দা।

স্থানীয়রা জানান, এদিন সকালে চাঁদপুর থেকে কুমিল্লার দিকে যাচ্ছিলো আইদি পরিবহনের যাত্রীবাহী একটি বাস। তার পেছনে ছিলো বোগদাদ পরিবহনের অপর একটি যাত্রীবাহী বাস। বোগদাদ বাসটি ওভারটেক করতে চেয়েছিলো, কিন্তু আইদি বাসের চালক সে সুযোগ দেয়নি।

এসময় বোগদাদ পরিবহনের বাসটি ওভারটেক করার জন্য রং সাইডে (আইদি পরিবহনের বাম পাশে) প্রবেশ করে সড়কের পাশে থাকা দারোয়ান বিল্লাল হোসেনকে চাপা দেয়। এতে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। তাৎখনিক বাসের চালক ও সুপারভাইজার পালিয়ে যায়।

খবর পেয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ’সহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে পৌছে সড়কের যানবাহন চলাচাল স্বাভাবিক করেন এবং নিহতের মরদেহ উদ্ধারপূর্বক বাস দুইটিকে জব্দ করে থানায় নিয়ে আসেন।

প্রত্যক্ষদর্শী মাও. আমান উল্যাহ, গোলাম রসূল স্বপন ও সেন্টু’সহ একাধিক ব্যক্তি জানান, দুইটি বাসের অসুস্থ প্রতিযোগিতার কারণে অসহায় ও দরিদ্র লোকটির মৃত্যু হয়েছে। তারা সংশ্লিষ্ট দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং নিহতের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদানের জন্য প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর দৃষ্টি কামনা করেন।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল মান্নান জানান, সংশ্লিষ্ট বাস দুইটি জব্দ এবং নিহতের সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করে মরদেহ পুলিশি হেফাজতে নিয়ে আসা হয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :
জনপ্রিয়

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল গ্রেপ্তার

হাজীগঞ্জে দুই বাসের প্রতিযোগিতা, বোগদাদের চাপায় প্রাণ গেলো নাইটগার্ডের

আপডেট : ১০:১৪:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬