ঢাকা ১১:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুর জেলার শ্রেষ্ঠ কচুয়া উপজেলার পরানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্বাচিত

চাঁদপুর জেলার শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় হিসেবে নির্বাচিত হয়েছে কচুয়ার পরানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।

প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এ চাঁদপুর জেলায় শ্রেষ্ঠ ১২ ক্যাটাগরির মধ্যে জেলা শ্রেষ্ঠ সরকারি প্রাথমিক বিদ্যালয় মনোনীত হয়েছে কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী পরানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।

প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ যাচাই-বাছাই কমিটির সভাপতি চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের সভাপতিত্বে প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ ঘোষনা করা হয়। এসময় জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মুহাম্মদ মোসাদ্দেক হোসেন, জেলা সহকারী শিক্ষক অফিসার ও চাঁদপুর জেলার ৮ উপজেলার প্রাথমিক শিক্ষক অফিসাররা উপস্থিত ছিলেন।

পরানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান নির্বাচিত হওয়ায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, প্রধান শিক্ষক, শিক্ষক শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে আনন্দের জোয়ার বইছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোরশেদ আলম মজুমদার বলেন, এটি আমাদের শিক্ষক, শিক্ষার্থী ও পরিচালনা পর্ষদের সম্মিলিত প্রচেষ্টার ফল। আমরা সব সময় শিক্ষার্থীদের যুগোপযোগী শিক্ষা দেওয়ার চেষ্টা করে আসছি। আমাদের লক্ষ্য কেবল প্রাতিষ্ঠানিক শিক্ষা নয়, বরং শিক্ষার্থীদের দক্ষ, নৈতিক ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলা। এই স্বীকৃতি আমাদের আগামীতে আরও ভালো করার অনুপ্রেরণা জোগাবে।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও শিক্ষিকারা জানান,এই ঐতিহাসিক সাফল্যের জন্য আমাদের শ্রদ্ধেয় প্রধান শিক্ষক, আমরা শিক্ষকমণ্ডলী, প্রিয় শিক্ষার্থী ও সম্মানিত অভিভাবকদের আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাচ্ছি। সকলের এই সম্মিলিত প্রচেষ্টাকে সাথে নিয়ে আমাদের বিদ্যালয়টি আগামীতেও শিক্ষার মানোন্নয়নে এবং দেশসেরা প্রতিষ্ঠান হিসেবে গৌরব ধরে রাখতে অগ্রণী ভূমিকা পালন করবে, এটাই আমার প্রত্যাশা।

ছবি: চাঁদপুর জেলার শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় হিসেবে নির্বাচিত হয়েছে কচুয়ার পরানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

বিদ্যুতের দাম বাড়ল, বাড়তি চাপে নিম্ন ও মধ্যবিত্ত

চাঁদপুর জেলার শ্রেষ্ঠ কচুয়া উপজেলার পরানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্বাচিত

Update Time : ০৯:০৪:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬