ঢাকা ০৮:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ছেলের ওপর হামলা ও গাছ কাটার অভিযোগ, নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী পরিবার

প্রতিনিধির পাঠানো ছবি।

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার চিখুটিয়া (ছৈয়ানী বাড়ি) এলাকায় ছেলের ওপর হামলা, গাছপালা নষ্ট এবং প্রাণনাশের হুমকির অভিযোগে নিরাপত্তাহীনতায় ভুগছে একটি পরিবার। এ ঘটনায় ভুক্তভোগী মিলন রানী সরকার শাহরাস্তি থানায় পৃথক দুটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, চিখুটিয়া এলাকার বাসিন্দা মিলন রানী সরকার দীর্ঘদিন ধরে প্রতিবেশী ঝন্টু সরকার, রিন্টু সরকার, রীতা সূত্রধর, বিধু ভূষণ সরকার, সমির সরকার, অধরা সরকার ও তুলসী সরকারের সঙ্গে বিভিন্ন পারিবারিক ও সামাজিক বিষয়কে কেন্দ্র করে বিরোধে জড়িয়ে রয়েছেন। অভিযোগে বলা হয়, অভিযুক্তরা প্রায়ই অশালীন আচরণ, গালিগালাজ ও ভয়ভীতি প্রদর্শন করে আসছেন।

প্রথম অভিযোগে উল্লেখ করা হয়, গত ২৪ মে ২০২৬ তারিখ সকাল আনুমানিক ১১টায় বাড়ির সামনের রাস্তায় খেলতে যাওয়া তার ছেলে উৎপল মজুমদারকে অভিযুক্তরা মারধর করেন। এ সময় বাধা দিতে গেলে পরিবারের সদস্যদেরও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে। মারধরের ঘটনায় উৎপলের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা দিলে তাকে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

অপর একটি অভিযোগে বলা হয়, গত ৩ জুন ২০২৬ তারিখ সকাল আনুমানিক ৬টায় ভুক্তভোগীর নিজস্ব জমিতে লাগানো গাছপালা কেটে ফেলে ক্ষতিসাধন করা হয়। এ সময় অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকি দেয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগীর দাবি, অভিযোগ দুটি তদন্ত শেষে আদালতে প্রেরণ করা হয়েছে এবং বর্তমানে বিষয়টি বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। তবে এতে প্রতিপক্ষ আরও ক্ষিপ্ত হয়ে নিয়মিত লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে সামান্য অজুহাতে বাড়িতে এসে ভয়ভীতি প্রদর্শন ও মারধরের চেষ্টা করছে। ফলে পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং স্বাভাবিকভাবে চলাফেরা ও বসবাস করতে পারছেন না।

এ বিষয়ে অভিযুক্তদের মধ্যে বিধু ভূষণ সরকার বলেন, “রাস্তার ওপর ধান শুকানোর সময় ধানের ওপর দিয়ে হাঁটা নিয়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। তারা লাঠিসোঁটা নিয়ে এসেছিল, তবে কোনো মারধরের ঘটনা ঘটেনি।

এদিকে ভুক্তভোগী মিলন রানী সরকার অভিযোগগুলোর পুনঃতদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে শাহরাস্তি থানার অফিসার ইনচার্জের হস্তক্ষেপ কামনা করেছেন।

ট্যাগস :
জনপ্রিয়

চাঁদপুরে পুকুর ভরাট করে খামারের বর্জ্য ফেলায় ১ লাখ টাকা জরিমানা

ছেলের ওপর হামলা ও গাছ কাটার অভিযোগ, নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী পরিবার

আপডেট : ০৯:৩৯:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬