আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কচুয়া উপজেলার ৪নং পালাখাল মডেল ইউনিয়নে ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সর্বস্তরের মানুষের মাঝে ব্যাপক জনপ্রিয় ও আলোচনায় উঠে এসেছেন ইউনিয়ন যুবদলের সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক কামাল হোসেন বাবুল।
তিনি ওই ইউনিয়নের যুবদলের সাবেক সহ-সভাপতি, ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি, ভূঁইয়ারা উচ্চ বিদ্যালয়ের ছাত্র দলের সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে ইউনিয়ন যুবদলের সভাপতি পদে দায়িত্ব পালন করছেন। একজন শিক্ষিত, ভদ্র ও জনবান্ধব ব্যক্তিত্ব হিসেবে ইতোমধ্যেই তিনি পালাখাল মডেল ইউনিয়নের সাধারণ মানুষ ও শ্রমিক ভাই-বোনদের মাঝে গভীর আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন।

কামাল হোসেন বাবুল দহুলিয়া গ্রামের মরহুম শামছুল হক মাস্টারের সুযোগ্য ছোট সন্তান। তার বাবা শামছুল হক মাস্টার ভূঁইয়ারা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য । কামাল হোসেন ৩ ভাই ও ৪ বোনের সবার ছোট। স্থানীয় ভোটাররা জানান, পালাখাল মডেল ইউনিয়ন পরিষদের সার্বিক উন্নয়ন এবং বিশেষ করে সাধারণ মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে কামাল হোসেন বাবুলের মতো একজন তরুণ ও শিক্ষিত জনপ্রতিনিধি অত্যন্ত প্রয়োজন। দলমত নির্বিশেষে সাধারণ মানুষ ও যুবসমাজ এবার তাকেই চেয়ারম্যান হিসেবে দেখতে চায়।
নির্বাচনে জয়ের ব্যাপারে প্রত্যয় ব্যক্ত করে চেয়ারম্যান পদপ্রার্থী কামাল হোসেন বাবুল বলেন, “পালাখাল মডেল ইউনিয়ন একটি সাধারণ মানুষের নাগরিক সুবিধার অনেক ঘাটতি রয়েছে। জনগণ যদি আমাকে তাদের সেবা করার সুযোগ দেয়, তবে আমি নির্বাচিত হয়ে পালাখাল মডেল ইউনিয়নকে একটি আধুনিক, নিরাপদ এবং বৈষম্যহীন ‘রোল মডেল’ হিসেবে গড়ে তুলবো। তিনি আরো জানান,পালাখাল মডেল ইউনিয়নের সর্বস্তরের জনগণের দোয়া ও সমর্থন সার্বিক সহযোগিতা কামনা করছি।





























