ঢাকা ০৮:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শাহরাস্তিতে খাল থেকে নবজাতকের মৃতদেহ উদ্ধার

ছবি-ত্রিনদী

শাহরাস্তিতে নবজাতকের লাশ উদ্ধার করেছে শাহরাস্তি থাকা পুলিশ। রবিবার (১৪ জুন ২০২৬) বিকেলে উপজেলার সুচিপাড়া উত্তর ইউনিয়নের পাড়া নগর এলাকার খাল থেকে পরিত্যক্ত অবস্থায় শিশুটির মৃতদেহ উদ্ধার করা হয়।

এলাকাবাসী জানায়, স্থানীয় নুরুল ইসলামের স্ত্রী শাহানারা বেগম বাড়ির পাশের খালে একটি প্লাস্টিকের বাজারের ব্যাগ দেখতে পান। কৌতূহল নিয়ে তিনি ব্যাগটি খুলে নবজাতকের মৃতদেহ দেখতে পয়ে চিৎকার করে উঠলে পাশ্ববর্তী লোকজন ছুটে আসে। এলাকার জনগণ শাহরাস্তি থানায় সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

পুলিশ জানায় মৃতদেহটি সনাক্ত করা যায়নি তবে নবজাতকের বয়স ৪ থেকে ৫ দিন হবে বলে ধারণা করা হচ্ছে। শাহরাস্তি মডেল থানার উপপরিদর্শক আল আমিন ভূঁইয়া জানান, মৃতদেহটি পরিবারের খোঁজ করছে পুলিশ। প্রয়োজনীয় আইন ব্যবস্থা নেয়া হচ্ছে।

ট্যাগস :
জনপ্রিয়

চাঁদপুরে পুকুর ভরাট করে খামারের বর্জ্য ফেলায় ১ লাখ টাকা জরিমানা

শাহরাস্তিতে খাল থেকে নবজাতকের মৃতদেহ উদ্ধার

আপডেট : ১০:৩৫:১৮ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬