ঢাকা ০৭:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শাহরাস্তিতে চুরির মামলার দুই আসামিসহ গ্রেফতার ৩

প্রতিনিধির পাঠানো ছবি।

চাঁদপুরের শাহরাস্তিতে পৃথক অভিযানে চুরির মামলার দুই আসামিসহ মোট তিনজনকে গ্রেফতার করেছে শাহরাস্তি মডেল থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৮ জুন ২০২৬ তারিখে শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের নির্দেশনায় পৃথক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এসআই (নিঃ) মো. মনিরুজ্জামান ভূঁইয়া সঙ্গীয় ফোর্সসহ শাহরাস্তি মডেল থানার এফআইআর নং-১৩, তারিখ ২০ জানুয়ারি ২০২৬, ধারা ৪৫৭/৩৮০ পেনাল কোডের একটি চুরি মামলার তদন্তে সন্দেহভাজন দুই আসামিকে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃতরা হলেন— জনি হোসেন (২১), পিতা: ইয়াছিন হোসেন, গ্রাম: রান্ধুনীমুড়া (মিজি বাড়ি), এবং মিন্টু (২৯), পিতা: মৃত এসু মিয়া, মাতা: মনোয়ারা বেগম, গ্রাম: রায়চো (মিজি বাড়ি)। তারা উভয়েই হাজীগঞ্জ উপজেলার বাসিন্দা।

এদিকে একই দিনে এএসআই (নিঃ) নিউটন কর্মকার সঙ্গীয় ফোর্সসহ শাহরাস্তি থানাধীন বেরকি চৌধুরী বাড়ি এলাকায় অভিযান চালিয়ে সোহেল হোসেন (৩৫) নামে একজনকে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় গ্রেফতার করেন। তিনি শাহরাস্তি উপজেলার বেরকি (ছোয়ানী বাড়ি) এলাকার শহিদুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও ধর্তব্য অপরাধ প্রতিরোধের লক্ষ্যে তাকে গ্রেফতার করা হয়েছে। পরে গ্রেফতারকৃত তিন আসামিকে প্রয়োজনীয় পুলিশি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়।

ট্যাগস :
জনপ্রিয়

বীরগঞ্জে আগাম ফুলকপি চাষ: ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা

শাহরাস্তিতে চুরির মামলার দুই আসামিসহ গ্রেফতার ৩

আপডেট : ০৫:৩৫:৪৩ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬