ঢাকা ০৭:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন: শাহরাস্তির তামিম বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন এবং প্রয়োজনীয় অনুমোদনপত্র না থাকায় চাঁদপুরের শাহরাস্তি উপজেলার তামিম বেকারিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

রোববার (২১ জুন) উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা খাতুনের নির্দেশনায় উপজেলার কালিয়াপাড়া বাজার এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা। অভিযানে তামিম বেকারিতে পরিবেশগত অব্যবস্থাপনা এবং বিএসটিআইয়ের প্রয়োজনীয় অনুমোদনের কাগজপত্র না থাকার বিষয়টি ধরা পড়ে।

এ ঘটনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারায় প্রতিষ্ঠানটির দায়িত্বপ্রাপ্ত ম্যানেজার মো. আব্দুল সাত্তার (৩৮)-কে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন শাহরাস্তি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. খাইরুল আলম এবং সঙ্গীয় পুলিশ সদস্যরা।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ট্যাগস :
জনপ্রিয়

বীরগঞ্জে আগাম ফুলকপি চাষ: ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন: শাহরাস্তির তামিম বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা

আপডেট : ১১:০২:৫৬ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬