ঢাকা ০৭:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শাহরাস্তির চেড়িয়ারা স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়, দোয়া ও সম্মাননা প্রদান

ছবি-ত্রিনদী

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার চেড়িয়ারা স্কুল অ্যান্ড কলেজে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ, দোয়া মাহফিল ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) সকালে বিদ্যালয়ের মিটিং রুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সভাপতি ও বিশিষ্ট শিল্পপতি ইকবাল হোসেন ভূঁইয়া। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন বিশিষ্ট শিক্ষানুরাগী নূরুল আজম সোহাগ এবং আইসিটি শিক্ষক শাহ জামাল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মো. আয়েত আলী ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম পাটোয়ারী লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন, চিতোষী পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুবায়েদ কবির বাহাদুর, সুচিপাড়া উত্তর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিশিষ্ট রাজনীতিবিদ মো. হাবিবুর রহমান পাটোয়ারী, ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আকবর হোসেন বেপারী প্রমুখ।

স্বাগত বক্তব্য দেন চেড়িয়ারা স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদ আবুল কালাম।

এছাড়াও বক্তব্য রাখেন সুচিপাড়া ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবদুল কাদের, শিক্ষক মোহাম্মদ আলী ও ইকরা রাণী, বিএনপি নেতা মাহবুবুর রহমান সেলিম, ইউনিয়ন পরিষদের সাবেক সচিব আবদুল মান্নান, সুচিপাড়া উত্তর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলী হায়দার মজুমদার এবং সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন। অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক, সামাজিক, শিক্ষাবিদ ও সুধীজন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিগত এইচএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলের স্বীকৃতি হিসেবে মাজহারুল ইসলাম ও শাহাদত হোসেনকে সম্মাননা প্রদান করা হয়। এছাড়া ধর্মীয় মূল্যবোধ চর্চা ও নিয়মিত নামাজ আদায়ে শিক্ষার্থীদের উৎসাহিত করতে ২০ জন শিক্ষার্থীর প্রত্যেককে দুই হাজার টাকা করে বিশেষ পুরস্কার দেওয়া হয়। এ উদ্যোগ উপস্থিত অতিথি, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের ব্যাপক প্রশংসা অর্জন করে।

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মো. আয়েত আলী ভূঁইয়া বলেন, “আত্মবিশ্বাস, কঠোর পরিশ্রম এবং মহান আল্লাহর ওপর অগাধ বিশ্বাস রেখে পরীক্ষায় অংশগ্রহণ করলে সফলতা অবশ্যই ধরা দেবে। তোমরাই আগামীর বাংলাদেশ গড়ার অগ্রসৈনিক। সততা, নৈতিকতা ও দেশপ্রেমের আদর্শে নিজেদের গড়ে তুলতে হবে।”

সভাপতির বক্তব্যে ইকবাল হোসেন ভূঁইয়া বলেন, “শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল অর্জন করলেই হবে না, সুনাগরিক হিসেবেও নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে। শিক্ষা, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধের সমন্বয়েই জীবনে প্রকৃত সফলতা অর্জন সম্ভব। প্রতিষ্ঠান সবসময় শিক্ষার্থীদের পাশে থাকবে।”

স্বাগত বক্তব্যে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আবুল কালাম বলেন, “আজকের বিদায় কোনো বিচ্ছেদ নয়, বরং নতুন পথচলার সূচনা। আমাদের বিশ্বাস, এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মেধা, মনন ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হয়ে দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

অনুষ্ঠানের শেষপর্বে বিদায়ী শিক্ষার্থীদের সফলতা, সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিশেষ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া শেষে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিদের আন্তরিক শুভকামনা ও আবেগঘন বিদায়ের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

পরে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আমন্ত্রিত অতিথিদের অংশগ্রহণে কলেজ ক্যাম্পাসে একটি বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

ট্যাগস :
জনপ্রিয়

বীরগঞ্জে আগাম ফুলকপি চাষ: ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা

শাহরাস্তির চেড়িয়ারা স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়, দোয়া ও সম্মাননা প্রদান

আপডেট : ১০:৫২:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬