ঢাকা ০৭:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কচুয়ায় আলোচিত বৃদ্ধা হত্যা, মাত্র ১২ ঘণ্টার মধ্যেই খুনি গ্রেফতার, লুট হওয়া স্বর্ণালংকার উদ্ধার

ছবি-ত্রিনদী

চাঁদপুরের কচুয়ার আলোচিত বৃদ্ধা ফাতেমা বেগম হত্যাকাণ্ডের মাত্র ১২ ঘণ্টার মধ্যেই একজন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। আসামির কাছ থেকে লুট হওয়া স্বর্ণালংকারও উদ্ধার করা হয়েছে।গ্রেফতারকৃত আসামি ওই গ্রামের মিয়াজী বাড়ির বগু মিয়ার ছেলে ইয়াছিন (২২)।

সোমবার উপজেলার পাথৈর ইউনিয়নে সংঘটিত চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করে দ্রুততম সময়ে আসামি গ্রেফতার করায় পুলিশের ভূমিকার প্রশংসা করছেন স্থানীয়রা। বিশেষ করে কচুয়া থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ আজিজুল ইসলাম ও সাচার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সাজ্জাদ হোসেন ধন্যবাদ জানিয়েছেন কচুয়া বাসী।

গত রবিবার রাতে পাথৈর ইউনিয়নের বেরকোটা গ্রামে সিঁদ কেটে ঘরে ঢুকে বৃদ্ধা ফাতেমা বেগমকে কুপিয়ে ও জবাই করে হত্যা করে দুর্বৃত্তরা। এ সময় ঘরে থাকা স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে যায়।

ঘটনার পরপরই কচুয়া থানার অফিসার ইনচার্জ মো. আজিজুল ইসলামের নির্দেশে মাঠে নামে সাচার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সাজ্জাদ হোসেনসহ পুলিশ সদস্যরা । গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আজ ১২ ঘণ্টার মধ্যেই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত একজনকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যে লুট করা স্বর্ণালংকার উদ্ধার করা হয়।

এলাকাবাসী জানান, গত দুই দিনে দুটি আলোচিত হত্যাকাণ্ড জরিত আসামিদেরকে দ্রুততম গ্রেপ্তার করে কচুয়ার এক নজিরবিহীন ইতিহাস করেছেন সাচার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সাজ্জাদ হোসেন।

কচুয়া থানার অফিসার ইনচার্জ ওসি মো. আজিজুল ইসলাম বলেন, কচুয়ায় কোনো অপরাধী পার পাবে না। অপরাধ দমনে পুলিশ সব সময় তৎপর রয়েছে।

ট্যাগস :
জনপ্রিয়

বীরগঞ্জে আগাম ফুলকপি চাষ: ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা

কচুয়ায় আলোচিত বৃদ্ধা হত্যা, মাত্র ১২ ঘণ্টার মধ্যেই খুনি গ্রেফতার, লুট হওয়া স্বর্ণালংকার উদ্ধার

আপডেট : ১০:৪৯:২৭ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬