ঢাকা ০৭:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচিতে শাহরাস্তিতে র‌্যালি ও বৃক্ষরোপণ

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০২:২৫:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
  • 97

বাংলাদেশ সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার খিলা বাজার স্কুল অ্যান্ড কলেজে র‌্যালি, সেমিনার ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ জুন) বিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে একটি বর্ণাঢ্য র‌্যালি ক্যাম্পাস থেকে বের হয়ে স্থানীয় সড়ক প্রদক্ষিণ শেষে বিদ্যালয় মাঠে এসে শেষ হয়। পরে কলেজ মিলনায়তনে জলবায়ু পরিবর্তন ও সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. কামরুজ্জামান, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আখতারুজ্জামান, প্রধান শিক্ষক মো. মোশারফ হোসেন মিয়া, পরিচালনা পর্ষদের সদস্য মাহবুব আলম, সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল মজুমদার, শাহরাস্তি প্রেস ক্লাবের সভাপতি মো. হাবিবুর রহমান ভূঁইয়া, বিএনপি নেতা হাবিব ইব্রাহিমসহ শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

সেমিনার শেষে বিদ্যালয় প্রাঙ্গণে ফলজ, বনজ ও ঔষধি জাতের তিনটি গাছের চারা রোপণ করা হয়। বক্তারা বলেন, সরকারের পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণের লক্ষ্যমাত্রা বাস্তবায়নে এ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি প্রতিটি শিশুকে প্রতিবছর অন্তত একটি গাছ লাগাতে উদ্বুদ্ধ করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

ট্যাগস :
জনপ্রিয়

বাবুরহাট বাজার মোবাইল ব্যবসায়ী সমিতি’র সভাপতি আলাউদ্দিন সাধারণ সম্পাদক মাসুম বকাউল

‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচিতে শাহরাস্তিতে র‌্যালি ও বৃক্ষরোপণ

আপডেট : ০২:২৫:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬