ঢাকা ০৭:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শাহরাস্তি থানা পুলিশের অভিযানে দুই মাদক কারবারি আটক

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০২:৪৩:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
  • 109

শাহরাস্তি মডেল থানা পুলিশের অভিযানে মো. রনি হোসেন (২৫) ও মো. আব্দুল হান্নান (২৫) নামের দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। সোমবার উপজেলার চিতোষী ইউনিয়নের উঘারিয়া গ্রামের নুনিয়া এলাকা থেকে ১১পিস ইয়াবা ট্যাবলেট সহ মাদক কারবারি রনিকে আটক করা হয়। সে সিমাইল গ্রামের হারুনুর রশিদের ছেলে।

এছাড়া একই দিনে চিতোষী পশ্চিম ইউনিয়নের আয়নাতলী গ্রামের পাটওয়ারী বাড়ি এলাকায় পুরাতন ব্রীক ফিল্ডের সামনে থেকে ২০পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারি আব্দুল হান্নানকে আটক করা হয়। সে উপজেলার ফেরুয়া গ্রামের বেপারী বাড়ির মো. সেলিমের ছেলে।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে চিতোষী পশ্চিম ইউনিয়নের উঘারিয়া বাজার টু স্বেতী নারায়নপুর নুনিয়া রোডে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন, শাহরাস্তি থানার এসআই(নিঃ) আরিফ হোসাইন সঙ্গীয় ফোর্স। এসময় ওই এলাকার নোয়া বাড়ীর পাশে মোস্তাফার ঘরের সামনে থেকে মাদক কারবারি রনিকে ইয়াবাসহ আটক করা হয়।

এদিকে একই ইউনিয়নের আয়নাতলী গ্রামের পাটোয়ারী বাড়ীর সামনে পুরাতন ব্রীক ফিল্ড সংলগ্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন, শাহরাস্তি থানার এসআই(নিঃ) শফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স। এসময় মাদক কারবারি আব্দুল হান্নানকে ইয়াবাসহ হাতে-নাতে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, আটককৃত মাদক কারবারিদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের এবং ওই মামলা গ্রেফতার দেখানো হয়েছে। আগামিকাল মঙ্গলবার তাদেরকে আদালতে সোপর্দ করার বিষয়টি প্রক্রিয়াধীন।

ট্যাগস :
জনপ্রিয়

বাবুরহাট বাজার মোবাইল ব্যবসায়ী সমিতি’র সভাপতি আলাউদ্দিন সাধারণ সম্পাদক মাসুম বকাউল

শাহরাস্তি থানা পুলিশের অভিযানে দুই মাদক কারবারি আটক

আপডেট : ০২:৪৩:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬