শাহরাস্তি টামটা আদর্শ বিদ্যালয়ে মাধ্যমিক পর্যায়ে জলবায়ু পরিবর্তন ও সচেতনতা বিষয়ক সেমিনার ও বৃক্ষরোপণ কর্মসূচী-২০২৬ স্কুল ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে।
বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন করেন টামটা আদর্শ উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য জহিরুল হক পাটোয়ারী।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ উল্লাহ বিএসসি, বিএড এর সভাপতিত্বে- সহ প্রধান শিক্ষক মোঃ আমির হোসেন উপস্থাপনায় বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন শিক্ষক প্রতিনিধি জীবনকৃষ্ণ মজুমদার , স্কুলের সহকারী শিক্ষক এইচ এম বদিউজ্জামান ভূঁইয়া, চাঁদপুর প্রেসক্লাবের আজীবন সদস্য, শাহরাস্তি প্রেসক্লাবের সহ সভাপতি, স্কুলের প্রাক্তন শিক্ষার্থী রোটারিয়ান মো: জাহাঙ্গীর আলম হৃদয় , স্কুলের সহকারী শিক্ষক মো: ইমান হোসেন, শিক্ষার্থী অভিভাবক মো: নাছির উদ্দীন পাটোয়ারী , প্রাক্তন শিক্ষার্থী সাংবাদিক সিদ্দিকুর রহমান নয়ন শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।
প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষণা অনুযায়ী বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান সহ পরিবেশের ভারসাম্য রক্ষার্থে ২৫ কোটি বৃক্ষরোপণ লক্ষ্যমাত্রার অংশ হিসেবে শাহরাস্তি টামটা আদর্শ উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।




























