ঢাকা ০৭:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে শাহরাস্তিতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

ছবি-ত্রিনদী

উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ জুলাই) সকালে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা খাতুনের সভাপতিত্বে এবং সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. আবুল কালামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা মোতালেব খান, সোনালী ব্যাংকের ব্যবস্থাপক মোহাম্মদ মনিরুল ইসলাম, বিআরডিবির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শাহজাহান পাটোয়ারী, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. কাউছার আলম এবং শাহরাস্তি প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী হুমায়ুন কবির।

আলোচনা সভা শেষে সভাপতির মাধ্যমে সমবায় সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। এছাড়া সমিতির সাতজন সদস্যের মধ্যে ঋণ বিতরণ এবং বিআরডিবির কার্যক্রমের সঙ্গে নিয়মিত ও ইতিবাচক যোগাযোগ রাখায় দুইজন সদস্যকে পুরস্কৃত করা হয়।

এর আগে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয় এবং প্রমাণ্য চিত্র প্রদর্শন করা হয়।

ট্যাগস :
জনপ্রিয়

বাবুরহাট বাজার মোবাইল ব্যবসায়ী সমিতি’র সভাপতি আলাউদ্দিন সাধারণ সম্পাদক মাসুম বকাউল

জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে শাহরাস্তিতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট : ০৮:৫৬:১৭ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬