চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত ছয় আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৭ জুলাই) শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমানের নির্দেশনায় উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন এসআই মোহাম্মদ আল আমিন ভূঁইয়া, এসআই মিঠুন দাস, এএসআই মনিরুল হক ও এএসআই ফারুক আহাম্মদ। তাঁদের সঙ্গে থানার একটি পুলিশ দল অংশ নেয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ধোপল্লা এলাকার মো. ইসমাইল হোসেন, নাইনগর (হাজী বাড়ি) এলাকার বিল্লাল হোসেন অনিক (২৫), হোসেনপুর (কারন গাজী বাড়ি) এলাকার মো. বাচ্চু মিয়া, তাঁর স্ত্রী নাছিমা বেগম, তাঁদের মেয়ে বিউটি বেগম এবং একই এলাকার মো. ইমান হোসেন।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে একজন সিআর-১৩৮৫/২৫ এবং অন্যরা বিভিন্ন জিআর মামলার পরোয়ানাভুক্ত আসামি। অভিযান শেষে তাঁদের শাহরাস্তি থানায় নিয়ে যাওয়া হয়।
পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে বলে শাহরাস্তি থানা সূত্রে জানানো হয়।




























