ঢাকা ০৭:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শাহরাস্তিতে লেবেলবিহীন পণ্য বিক্রি, ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জরিমানা

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১০:৪৮:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬
  • 119

ছবি-ত্রিনদী

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার দেবকরা বাজারে লেবেলবিহীন পণ্য বিক্রির দায়ে একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৫ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) উপজেলার দেবকরা বাজারে পরিচালিত এ অভিযানে ‘মামা-ভাগিনা মিষ্টি মেলা’ নামের প্রতিষ্ঠানকে লেবেলবিহীনভাবে পণ্য বিক্রির অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শাহরাস্তি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা। অভিযানে সংশ্লিষ্ট আইন অনুযায়ী প্রতিষ্ঠানটির কাছ থেকে তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়।
উপজেলা প্রশাসন জানিয়েছে, ভোক্তাদের স্বার্থ রক্ষা, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং বাজারে আইনানুগভাবে পণ্য বিক্রি নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
ট্যাগস :
জনপ্রিয়

বাবুরহাট বাজার মোবাইল ব্যবসায়ী সমিতি’র সভাপতি আলাউদ্দিন সাধারণ সম্পাদক মাসুম বকাউল

শাহরাস্তিতে লেবেলবিহীন পণ্য বিক্রি, ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জরিমানা

আপডেট : ১০:৪৮:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬